আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এনজেপিতে ১১ মাস বেতন না পাওয়ায় ক্ষোভে উত্তাল পার্সেল শ্রমিকরা, সিনিয়র ডিসিএমকে স্মারকলিপি জমা

Published on: December 10, 2025
---Advertisement---

শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ নিউ জলপাইগুড়ি স্টেশনের পার্সেল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের দাবিতে বুধবার স্মারকলিপি প্রদান করল জাতীয়তাবাদী রেলওয়ে পার্সেল লেবার অ্যান্ড ওয়ার্কার ইউনিয়ন। আইএনটিটিইউসি অনুমোদিত এনজেপি ইউনিটের সদস্যরা এদিন মিছিল করে নিউ জলপাইগুড়ির সিনিয়র ডিসিএম, কাটিহারের দপ্তরে পৌঁছে তাদের হাতে স্মারকলিপি তুলে দেন।

ইউনিয়নের অভিযোগ, পার্সেল বিভাগের লোডিং–আনলোডিং কাজে যুক্ত শ্রমিকরা টানা ১১ মাস ধরে এক টাকাও মজুরি পাননি। কন্ট্রাকটরদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ইউনিয়নের এনজেপি সভাপতি বাবলু কান্তি এবং আইএনটিটিইউসি নেতা সুজয় সরকার জানান, “শ্রমিকদের অনাহারে–অর্ধাহারে দিন কাটছে। সংসার চালানোই দায় হয়ে পড়েছে। অথচ রেল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনো হেলদোল দেখাচ্ছে না।”

বকেয়া মজুরি না পাওয়ায় শ্রমিকদের পরিবারে চরম আর্থিক সংকট দেখা দিয়েছে। বহু শ্রমিক বিকল্প জীবিকার সন্ধানেও ব্যর্থ হচ্ছেন বলে অভিযোগ। পরিস্থিতি চরমে পৌঁছনোর পরই তারা এদিন সিনিয়র ডিসিএমকে স্মারকলিপি দিয়ে ১১ মাসের বকেয়া পারিশ্রমিক অবিলম্বে পরিশোধের দাবি জানায়।

ইউনিয়ন হুঁশিয়ারি দিয়েছে, আগামী সাত দিনের মধ্যে যদি শ্রমিকদের পাওনা মজুরি মিটিয়ে না দেওয়া হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। এনজেপি পার্সেল বিভাগের শ্রমিকদের এই বঞ্চনার ঘটনায় ক্ষোভে ফুটছে গোটা শ্রমিকমহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment