জলপাইগুড়ি, ৭ মার্চঃ পর দুদিন জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন এলাকায় কিছু সন্দেহজনক মানুষের ঘোরাফেরা স্থানীয়দের চোখে পরে বলে দাবি অনেকের। যাতে করে এলাকাবাসী আতংকগ্রস্ত হয়ে পরে। শুক্রবার এই এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল।
এরপর শনিবার এক মহিলাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পরে অভিভাবকেরা। এরপরেই খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়।ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।।অপরদিকে স্থানীয়দের বক্তব্য বাচ্চা টিকে কিছু খাইয়ে নিয়ে যাবার চেষ্টা করছিলো ওই মহিলা , যার অর্থ একপ্রকার শিশু চুরি বা পাচার চেষ্টা নয় তো! আতঙ্ক তা নিয়েই।





