খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ জানুয়ারিঃ মিথুন রাশিঃ সন্তান আগমনের খবর নববিবাহিতদের পরিবারে খুশি নিয়ে আসবে। একতরফা ভাবে ভালবাসেন যাঁকে, তাঁর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা প্রবল।কোনও কাজের জন্য নিজেকে একটু অপরাধী বলে মনে করবেন। ব্যবসায় কোনও ভাল খবর আসতে পারে। শারীরিক ক্লান্তি বোধ করতে পারেন। কোনও পরিচিত ব্যক্তি সময় ব্যয় করতে পারেন।
সম্পদঃ নতুন কর্মের জন্য সম্পদ বৃদ্ধি।পরিবারঃ বাড়ির কারও কাছ থেকে উপহার পেয়ে আনন্দ। সম্পর্কঃ শিক্ষকের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। পেশাঃ জীবিকায় কোনও বিশেষ ফল হবে না। শুভ সংখ্যাঃ ১০। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।
কুম্ভ রাশিঃ বিলাসিতার জন্য একটু খরচ বাড়তে পারে। ব্যবসায় লাভ খুব ভাল হবে।মহাজনের সঙ্গে লেনদেনে স্বচ্ছতা বজায় থাকবে। প্রতিযোগিতায় খুব ভাল ফলাফল অর্জন করবেন। অর্থনৈতিক উন্নতির জন্য কর্মচারীদের কোনও উপহার দিতে পারেন। আদালতের কোনও কাজ আপনার পক্ষে থাকবে। সামাজিক কর্মীদের সঙ্গে সংযুক্ত থাকবেন।
সম্পদঃ আজ ব্যয়ের ভাগ বেশি দেখা যাচ্ছে। পরিবারঃ পারিবারিক আনন্দ বজায় থাকবে। সম্পর্কঃ কর্মচারীদের সঙ্গে খুব বুঝে ব্যবহার করুন। পেশাঃ চাকরিজীবীদের চাপ রয়েছে। শুভ সংখ্যাঃ ১২। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।
কন্যা রাশিঃ এই সপ্তাহে ব্যবসার সম্পর্কগুলি আরও দৃঢ় হবে। সপ্তাহের শুরুতে দাম্পত্যজীবন সম্পর্কিত কিছু সুসংবাদ পেতে পারেন।ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতি হবে এবং খুশি থাকবে। কোনও গুরুজনের সাহায্যে ব্যবসার ক্ষতি সামলে উঠতে পারবেন। সহকর্মীদের সঙ্গে ভ্রমণের যোগ। সন্তান নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তার জন্য মন অস্থির থাকবে।
সম্পদঃ উপার্জনের পথ মসৃণ থাকতে পারে। পরিবারঃ পরিবার ভাগ্য মধ্যম প্রকার, একটু সাবধান থাকুন। সম্পর্কঃ সম্পর্কক্ষেত্র সপ্তাহের প্রথম দিকে শুভ। পেশাঃ জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে। শুভ সংখ্যাঃ ৫৬। শুভ দিকঃ দক্ষিন। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।
মকর রাশিঃ ব্যবসা সম্প্রসারণের সুযোগ খুব ভাল পাবেন। শেয়ারে লাভের সুযোগ বৃদ্ধি পাবে, তবে একটু সাবধান থাকতে হবে।স্ত্রীর কাজের প্রচেষ্টায় তাল মিলিয়ে চলা দরকার, বিবাদের যোগ আছে। ব্যবসায়িক বিভিন্ন পরিকল্পনায় এগিয়ে যেতে হলে গুরুজনের সাহায্য নেওয়ার দরকার। পড়াশোনায় মনোযোগ আরও ভাল থাকবে। পেশাদারদের লক্ষ্য অর্জন করতে একটু বেগ পেতে হবে।
সম্পদঃ সঞ্চয়ের দিকে দেখলে আজকের দিনটা শুভ। পরিবারঃ পরিবারের কারও জন্য বাড়িতে খুশির জোয়ার দেখা দেবে। সম্পর্কঃ প্রেমের দিকে বিশেষ আনন্দ থাকবে। পেশাঃ ব্যবসায় খুব বেশি লাভের আশা রাখতে পারেন।শুভ সংখ্যাঃ ৬৬। শুভ দিকঃ অগ্নিকোণ। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।
বৃশ্চিক রাশিঃ এই সপ্তাহে কিছু কাজের দায়িত্ব অন্যদেরও দিন, তবেই কর্মস্থানে কাজ সম্পূর্ণ করতে পারবেন। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি খুব নজর দিন।সপ্তাহের শুরুতেই শেয়ারে সাফল্য অর্জন করবেন। ব্যবসায় উন্নতির পথ প্রশস্ত হবে। দাম্পত্যজীবনে প্রেম আরও শক্তিশালী হবে। এই সপ্তাহে ভ্রমণে আনন্দদায়ক অভিজ্ঞতা হবে। মায়ের স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা।
সম্পদঃ অর্থভাগ্য খুব ভাল, খরচ করেও আনন্দ পাবেন। পরিবারঃ পারিবারিক ক্ষেত্র ভালই থাকবে। সম্পর্কঃ সম্পর্ক বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। পেশাঃ পেশা নিয়ে কষ্ট বাড়তে পারে, সাবধান থাকুন। শুভ সংখ্যাঃ ১৪। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।
সিংহ রাশিঃ ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। জীবনসঙ্গী একটু অশান্তি করতে পারে।আশানুরূপ কাজ না-ও হতে পারে। বন্ধু বড় অঙ্কের ঋণ দিতে পারে। সন্ধ্যার পরে পরিবারের জন্য খুশির খবর আসতে পারে। স্ত্রীর জন্য বিশেষ কিছু উপহার পরিকল্পনা করুন।
সম্পদঃ আর্থিক ক্ষেত্রে অন্যের সাহায্য পাবেন। পরিবারঃ পারিবারিক ক্ষেত্র খুব ভাল বলেই মনে হচ্ছে। সম্পর্কঃ বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে। পেশাঃ পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে। শুভ সংখ্যাঃ ৪৯। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ চুনি। শুভ রঙঃ কমলা।
কর্কট রাশিঃ এই সপ্তাহ জুড়ে ব্যবসার বিষয়ে আলোচনা করতে হবে। ব্যয় করা এড়িয়ে চলুন।এই সময় শেয়ারে উল্লেখযোগ্য লাভ হতে পারে। অংশীদারি ব্যবসায় সদস্যেরা কিছু আলোচনা করার সময় মাথা ঠিক রাখুন। আপনার আচরণ পারিবারিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। আপনার সিদ্ধান্তে অফিসে একটু বিবাদ হতে পারে। ব্যবসায়ীরা চিন্তা থেকে মুক্তি পাবেন এবং প্রচুর অর্থ হাতে পেতে পারেন।
সম্পদঃ আয় ভাল থাকায় সপ্তাহটি ভাল কাটবে। পরিবারঃ পরিবারে বাইরের লোকের জন্য বিবাদ হতে পারে। সম্পর্কঃ সপ্তাহের মধ্য ভাগে সম্পর্কক্ষেত্রে অবনতির যোগ। পেশাঃ গুরুজনের সাহয্যের ফলে জীবিকার ক্ষেত্র খুব ভাল থাকবে। শুভ সংখ্যাঃ ৮২। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ পীত মুক্তা। শুভ রঙঃ সাদা।
তুলা রাশিঃ সকালের দিকে ব্যবসা খুব ভাল যাবে। গুরুদেবের কথা শুনে নিজের জন্য কিছু করার চেষ্টা করুন।কর্মক্ষেত্রের কোনও বিষয় নিয়ে দিনভর চিন্তায় থাকবেন। নববিবাহিতেরা সামর্থ্য অনুযায়ী সংসারে দায়িত্ব পালন করতে পারবেন। বন্ধু এবং সঙ্গীরা সহযোগিতামূলক হবে। সন্তানের প্রতি একটু নজর দেওয়ার দরকার।
সম্পদঃ জমানো অর্থ খরচ হতে পারে। পরিবারঃ কোনও কারণে পারিবারিক দিকে চিন্তা বৃদ্ধি পেতে পারে। সম্পর্কঃ নিজের কেউ দূরে যেতে পারেন। পেশাঃ কর্মে আজ অতিরিক্ত পরিশ্রমের জন্য মনে বিষাদ। শুভ সংখ্যাঃ ৮৬। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ হিরে। শুভ রঙঃ সাদা।
ধনু রাশিঃ কাজের ক্ষেত্রে সময়ের সদ্ব্যবহার করুন। ব্যবসায় ধারাবাহিকতা বৃদ্ধি পাবে।ব্যবসায় লাভের একটি ভাল অংশ সঞ্চয় রাখা দরকার। বেকারদের আয়ের উৎস তৈরি হবে। শিল্পীরা কার্যকলাপে আরও ভাল হবেন। গাড়ি চালানোর সময় নিয়ম মেনে চলুন। প্রতিযোগিতায় জয় লাভের সম্ভাবনা প্রবল। সামাজিক কাজের নেতৃত্বে দক্ষতা উন্নত হবে।
সম্পদঃ ব্যবসায় নতুন পরিকল্পনা তৈরি হবে। পরিবারঃ অতিথি আগমনে আনন্দ। সম্পর্কঃ সন্তানদের জন্য সম্পর্কের অবনতি। পেশাঃ উপার্জনের নতুন পথ খুলতে পারে। শুভ সংখ্যাঃ ৫৭। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।
মেষ রাশিঃ মন ভাল জিনিসের প্রতি আগ্রহী হবে। যাঁরা শিল্পের সঙ্গে যুক্ত, তাঁদের আর্থিক ভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।ব্যবসার স্থান শুভ। অফিসের পরিকল্পনাগুলিতে বসের সম্পূর্ণ সমর্থন আশা করতে পারেন। মেজাজ খুব ভাল থাকবে। প্রি়য়জনকে কোনও বিশেষ উপহার দিতে পারেন। নিজের জন্য সময় বার করুন।
সম্পদঃ অর্থের দিকে সমস্যা থাকবে না। পরিবারঃ পরিবার নিয়ে বেশ আনন্দে কাটবে। সম্পর্কঃ কোনও সম্পর্কে খুব বেশি আবেগপ্রবণ হওয়া ঠিক হবে না। পেশাঃ জীবিকার বিষয়ে একটু চাপ থাকবে। শুভ সংখ্যাঃ ১৬। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।
মীন রাশিঃ ব্যবসায়ীদের ক্রেতাদের প্রতি আস্থা বাড়বে। বিভিন্ন প্রচেষ্টার বিষয়গুলি দুপুরের পরে সম্পন্ন হবে।অংশীদারি ব্যবসায় ভাগের অর্থ পাবেন। বেড়াতে যাওয়ার জন্য বন্ধুদের সমর্থন বৃদ্ধি পাবে। কেউ নেশা করার জন্য উস্কানি দিতে পারেন। প্রবীণদের সন্তানের উপর আস্থা বৃদ্ধি পেতে পারে। পড়াশোনায় মনোযোগ থাকবে। বাড়ির বিষয়গুলি পক্ষে থাকবে। ভ্রমণ এবং বিনোদনের জন্য খরচ বাড়তে পারে।
সম্পদঃ বিষয়-সম্পত্তি নিয়ে একেবারেই কোনও সমস্যা থাকবে না। পরিবারঃ পরিবারের সদস্যদের মধ্যে মতের অমিল হতে পারে। সম্পর্কঃ সম্পর্ক নিয়ে চাপ সামান্য হলেও থাকবে। পেশাঃ ব্যবসায় খুব বেশি লাভের সম্ভাবনা। শুভ সংখ্যাঃ ৫৮। শুভ দিকঃ উত্তর-পশ্চিম। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।
বৃষ রাশিঃ বিবাহের ব্যাপারে কোনও যোগাযোগ আসার সম্ভাবনা। প্রকৃত প্রেম কী তা আজ জানতে পারবেন।শেয়ারে ঠান্ডা মাথায় বিনিয়োগ করুন। আজ বসের সঙ্গে কেমন আচরণ করবেন সে বিষয়ে সতর্ক থাকুন। কিছু বলার দরকার হলে ভেবেচিন্তে বলুন। আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা। শিল্পীরা প্রত্যাশামতো উপার্জন করতে পারবেন না। বাবার সঙ্গে সম্পত্তির বিষয়ে আলোচনা।
সম্পদঃ কর্মে বাধা আসায় উপার্জন কমে যাবে। পরিবারঃ স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। সম্পর্কঃ পুরনো অশান্তিতে সম্পর্ক নষ্ট। পেশাঃ কাজে বিশেষ যত্নশীল হন। শুভ সংখ্যাঃ ৪৯। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ সাদা প্রবাল। শুভ রঙঃ সাদা।





