আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আশা কর্মীর মৃ*ত্যু*কে ঘিরে ক্ষোভ,কোচবিহারে সিএমওএইচ অফিসে ডেপুটেশন

Published on: August 4, 2026
---Advertisement---

কোচবিহার, ৪ আগস্টঃ এক আশা কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদের সুর চড়ালেন স্বাস্থ্যকর্মীদের একাংশ। দোষীদের শাস্তি এবং মৃতের পরিবারের জন্য ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তার দাবিতে মঙ্গলবার কোচবিহারের সিএমওএইচ (CMOH) অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত ২ আগস্ট বাঁকুড়ার এক অনুষ্ঠানে বিজেপি বিধায়ক চন্দনা বাউরি আশা কর্মীদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করেছিলেন। তাঁদের দাবি, ওই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন এক আশা কর্মী এবং পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভ ছড়ায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে।

ডেপুটেশনে অংশগ্রহণকারীরা দাবি করেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মৃত আশা কর্মীর পরিবারের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ারও দাবি জানানো হয়।

বিক্ষোভকারীদের বক্তব্য, স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আশা কর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। তাঁদের নিরাপত্তা, মর্যাদা এবং কর্মপরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। তাই এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে সিএমওএইচ অফিসে স্মারকলিপিও জমা দেওয়া হয়।ওই ঘটনাকে ঘিরে জেলায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

২০২৭-এ বড় বদল নয়, নজর ২০২৮-এ! নতুন সিলেবাস গঠনে দীর্ঘমেয়াদি রূপরেখা রাজ্যের

নেতাজির ‘অপমান’ ইস্যুতে সরব মমতা, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ; ডিজিটাল প্রতিবাদের ডাক

গভীর রাতে সেবক রোডে তীব্র ধাক্কা,একই পরিবারের একাধিক সদস্য আহত! অভিযুক্ত গাড়ির খোঁজে পুলিশ

শুধু নিয়ম নয়,চাই জনমতও!পথ নিরাপত্তা সপ্তাহে কোচবিহারে সচেতনতার বার্তা,উদ্বোধন বিশেষ ট্রাফিক ট্যাবলো

রোগীর বেডের পাশে দাঁড়িয়ে খোঁজ নিলেন মন্ত্রী! পানিঘাটা স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা খতিয়ে দেখলেন অর্জুন সিংহ

‘মুখোমুখি’ নয়, সমাধান চাই! শিলিগুড়ি পুরসভার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত ভোটের দাবি প্রাক্তন বাম কাউন্সিলরদের

Leave a Comment