আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দার্জিলিংয়ে উদ্যান পালন বিষয়ক একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল

Published on: February 13, 2026
---Advertisement---

দার্জিলিং, ১৩ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গ সরকারের জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের তত্ত্বাবধানে আদমি প্রকল্পের উদ্যোগে দার্জিলিং জেলার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটির ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ও ডিস্ট্রিক্ট হর্টিকালচার ডিপার্টমেন্টের যৌথ ব্যবস্থাপনায় দার্জিলিং জেলায় অনুষ্ঠিত হল একদিনের উদ্যান পালন বিষয়ক প্রশিক্ষণ শিবির।

এই কর্মসূচির আওতায় রঙ্গলি রঙ্গোলিয়ত, কার্শিয়াং, মিরিক ও সুখিয়াপুকুরী ব্লকের বিভিন্ন জল ব্যবহারকারী সমিতির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।এরই অঙ্গ হিসেবে এদিন  দার্জিলিং জেলার কাশিয়াং ব্লকের সিটং ২ গ্রাম পঞ্চায়েতের এলাকায় জল ব্যবহারকারী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক দিবসীয় উদ্যান পালন বিষয়ক প্রশিক্ষণ শিবির। ওই শিবিরে সমিতির মোট ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা উদ্যান পালন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার ডক্টর প্রদীপ্ত দত্ত,  জেলা জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের জেলা প্রকল্প ব্যবস্থাপনা কেন্দ্রের প্রাতিষ্ঠানিক উন্নয়ন আধিকারিক রাজদীপ চক্রবর্তী, কৃষি বিশেষজ্ঞ ডক্টর মলয় কান্তি মোদক সহ সহায়ক সংস্থার আধিকারিকরা।শিবিরে আগত আধিকারিকরা তাঁদের বক্তব্যে বলেন, আগামী দিনে প্রথাগত কৃষি ও উদ্যান পালনের পাশাপাশি আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করলে অল্প সময়ে অধিক উৎপাদন সম্ভব।

সেই সঙ্গে উৎপাদিত পণ্য নিকটবর্তী বাজারে বাজারজাত করে কীভাবে আর্থিক উপার্জন বৃদ্ধি করা যায় এবং স্বনির্ভরতা অর্জন করা যায়, সে বিষয়েও বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ উপস্থিত আধিকারিকদের আশাবাদী করেছে। তাঁদের মতে, এই উৎসাহ ও সচেতনতা আগামী দিনে তাকলিং একতা জল ব্যবহারকারী সমিতিকে আরও সুসংগঠিত ও উন্নয়নের সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment