আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নেতাজির জন্মদিনে অনশনের হুঁশিয়ারি বিধায়ক শঙ্কর ঘোষের,উন্নয়নমূলক কাজ বন্ধ ও প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ

Published on: January 3, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৩ জানুয়ারিঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে সামনে রেখে উন্নয়নমূলক কাজ বন্ধ থাকা এবং প্রশাসনিক অসহযোগিতার অভিযোগে অনশনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ খরচ করা যাচ্ছে না, যার ফলে সাধারণ মানুষের জন্য নির্ধারিত একাধিক উন্নয়নমূলক প্রকল্প কার্যত থমকে রয়েছে।

বিধায়কের দাবি, বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রস্তাব নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু বারবার চিঠি, ফোন ও মেসেজ পাঠানো সত্ত্বেও কোনও সাড়া মেলেনি। কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় অনুমতি না দেওয়ায় রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি ব্যবস্থা সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত করা যাচ্ছে না বলে অভিযোগ।

শঙ্কর ঘোষ বলেন, “বিধায়ক উন্নয়ন তহবিল কোনও ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি জনগণের টাকা, জনগণের উন্নয়নের জন্যই বরাদ্দ। অথচ নানা অজুহাতে এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা তৈরি করে কাজ আটকে রাখা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান ও প্রাক্তন জেলা শাসকদের সঙ্গে যোগাযোগ করাও কার্যত অসম্ভব হয়ে উঠেছে। একাধিকবার ফোন করা হলেও ফোন ধরা হচ্ছে না, পাঠানো মেসেজের কোনও উত্তর মিলছে না। এমনকি সরাসরি সাক্ষাতের জন্য আবেদন করলেও সময় দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি। জনপ্রতিনিধিদের সঙ্গে এই ধরনের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী বলেও মন্তব্য করেন বিধায়ক।

এই পরিস্থিতিতে দ্রুত উন্নয়নমূলক কাজ শুরু না হলে আগামী ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে অনশনে বসতে বাধ্য হবেন বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন শঙ্কর ঘোষ। তাঁর বক্তব্য, জনগণের স্বার্থে এবং উন্নয়নের দাবিতে এই আন্দোলন, যা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ না করা পর্যন্ত চলবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment