আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শুধু মঞ্চ নয়, নজরে ছিল বাড়িও! মুখ্যমন্ত্রীকে ঘিরে হামিমের ‘রেইকি’তে চাঞ্চল্য, খতিয়ে দেখা হচ্ছে নবান্নের সিসিটিভিও

Published on: August 4, 2026
---Advertisement---

কলকাতা, ৪ আগস্টঃ শুধু সভামঞ্চ বা যাত্রাপথ নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চিনার পার্কের বাড়িও ছিল নজরে। জইশ-ই-মহম্মদের ধৃত সদস্য হামিম মণ্ডলকে জেরা করে এমনই বিস্ফোরক তথ্য পাওয়ার দাবি তদন্তকারীদের। এমনকি নবান্ন চত্বরেও সে বা তার সহযোগীরা নজরদারি চালিয়েছিল কি না, তা জানতে সেখানকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

গত বৃহস্পতিবার বর্ধমান থেকে গ্রেপ্তার হয় হামিম মণ্ডল। তদন্তকারীদের দাবি, পাকিস্তানি হ্যান্ডলারদের নির্দেশে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিক চিহ্নিত করাই ছিল তার অন্যতম দায়িত্ব। বিশেষ করে ‘আনগার্ডেড লোকেশন’ বা নিরাপত্তার ফাঁক খুঁজে বের করে ভবিষ্যৎ নাশকতার নীলনকশা তৈরির পরিকল্পনা ছিল বলে অভিযোগ।

জেরায় উঠে এসেছে, মুখ্যমন্ত্রীর একাধিক সরকারি কর্মসূচিতে উপস্থিত থেকেছে হামিম। শুধু তাই নয়, চিনার পার্কের বাড়ির আশপাশেও রেইকি চালানো হয়েছিল। তদন্তকারীদের অনুমান, দীর্ঘদিন নজরদারি চালানোর সুবিধার জন্য ওই এলাকায় বাড়ি ভাড়া নেওয়ার পরিকল্পনাও ছিল। যদিও বাস্তবে তারা বাড়ি ভাড়া নিয়েছিল কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তদন্তে আরও জানা গিয়েছে, হামিমের নিশানায় ছিলেন হাওড়া উত্তরের বিধায়ক তথা পুর প্রতিমন্ত্রী উমেশ রাইও। অভিযোগ, তাঁর ছেলেকে ‘হানিট্র্যাপ’-এর মাধ্যমে ফাঁদে ফেলে অপহরণের ছক কষা হয়েছিল। এসটিএফের আইজি গৌরব শর্মা জানিয়েছেন, ধৃতদের জেরা থেকেই এই সমস্ত তথ্য উঠে এসেছে।

এদিকে হামিমের সহযোগী হিসেবে ঝাড়খণ্ডের অর্পিতা সরকার এবং আদিত্য সিংকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, অর্পিতার সঙ্গে পাকিস্তানি হ্যান্ডলারদের সরাসরি যোগাযোগ ছিল। এখন তদন্তের মূল লক্ষ্য, এই নেটওয়ার্কে আর কারা যুক্ত ছিল, কোথায় কোথায় হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং অর্থের জোগান আসছিল কোন সূত্রে।

তদন্তকারীদের মতে, ধৃতদের জেরা যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। গোটা নেটওয়ার্কের বিস্তার, সম্ভাব্য নাশকতার লক্ষ্য এবং আন্তর্জাতিক যোগাযোগের দিকগুলি খতিয়ে দেখতে জোরদার হয়েছে তদন্ত। নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে পর্যালোচনা করছে সংশ্লিষ্ট সংস্থাগুলি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

২০২৭-এ বড় বদল নয়, নজর ২০২৮-এ! নতুন সিলেবাস গঠনে দীর্ঘমেয়াদি রূপরেখা রাজ্যের

নেতাজির ‘অপমান’ ইস্যুতে সরব মমতা, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ; ডিজিটাল প্রতিবাদের ডাক

গভীর রাতে সেবক রোডে তীব্র ধাক্কা,একই পরিবারের একাধিক সদস্য আহত! অভিযুক্ত গাড়ির খোঁজে পুলিশ

শুধু নিয়ম নয়,চাই জনমতও!পথ নিরাপত্তা সপ্তাহে কোচবিহারে সচেতনতার বার্তা,উদ্বোধন বিশেষ ট্রাফিক ট্যাবলো

রোগীর বেডের পাশে দাঁড়িয়ে খোঁজ নিলেন মন্ত্রী! পানিঘাটা স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা খতিয়ে দেখলেন অর্জুন সিংহ

‘মুখোমুখি’ নয়, সমাধান চাই! শিলিগুড়ি পুরসভার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত ভোটের দাবি প্রাক্তন বাম কাউন্সিলরদের

Leave a Comment