আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সুপ্রিমে স্বস্তি নয়, নজর হাই কোর্টে! অভিষেকের বিদেশযাত্রা মামলার শুনানি বুধবার, মিলবে কি ছাড়পত্র?

Published on: August 4, 2026
---Advertisement---

কলকাতা, ৪ আগস্টঃ সুপ্রিম কোর্টে গিয়েও মিলল না তাৎক্ষণিক স্বস্তি। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াই আপাতত ফিরে এল কলকাতা হাই কোর্টে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করে বুধবার মামলাটি শুনানির জন্য ধার্য করল হাই কোর্ট। ফলে এখন নজর বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে।

মঙ্গলবার ডায়মন্ড হারবারের সাংসদের আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান। আদালত সেই আবেদন গ্রহণ করে বুধবার দু’পক্ষের আইনজীবীকে উপস্থিত থাকার নির্দেশ দেয়। ফলে অভিষেকের বিদেশযাত্রা নিয়ে অনিশ্চয়তা আপাতত কাটল না।

চোখের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না। সেই কারণেই বিদেশযাত্রার অনুমতি চেয়ে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর ২৯ জুলাই বিদেশ যাওয়ার কথা থাকলেও, ২০ জুলাই শুনানিতে হাই কোর্ট বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলে।

বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণে জানতে চান, কলকাতায় উন্নত চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে যাওয়ার প্রয়োজন কেন। তিনি জানান, প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করতেও আদালত নির্দেশ দিতে পারে। সেই পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ।

সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি হয়। অভিষেকের পক্ষে সওয়াল করেন আইনজীবী গোপাল শংকরনারায়ণ। তবে শীর্ষ আদালত মামলার মূল বিষয়বস্তুতে প্রবেশ না করে কলকাতা হাই কোর্টকেই দ্রুত শুনানি শেষ করার অনুরোধ জানায়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, এক সপ্তাহের মধ্যে মামলার নিষ্পত্তির চেষ্টা করা উচিত।

এর পরেই দ্রুত শুনানির আবেদন জানানো হয় হাই কোর্টে। এখন বুধবারের শুনানির দিকেই নজর রাজনৈতিক ও আইনি মহলের। আদালত কি বিদেশে চিকিৎসার অনুমতি দেবে, নাকি রাজ্যেই চিকিৎসার পথেই জোর দেবে সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার ভবিষ্যৎ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

২০২৭-এ বড় বদল নয়, নজর ২০২৮-এ! নতুন সিলেবাস গঠনে দীর্ঘমেয়াদি রূপরেখা রাজ্যের

নেতাজির ‘অপমান’ ইস্যুতে সরব মমতা, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ; ডিজিটাল প্রতিবাদের ডাক

গভীর রাতে সেবক রোডে তীব্র ধাক্কা,একই পরিবারের একাধিক সদস্য আহত! অভিযুক্ত গাড়ির খোঁজে পুলিশ

শুধু নিয়ম নয়,চাই জনমতও!পথ নিরাপত্তা সপ্তাহে কোচবিহারে সচেতনতার বার্তা,উদ্বোধন বিশেষ ট্রাফিক ট্যাবলো

রোগীর বেডের পাশে দাঁড়িয়ে খোঁজ নিলেন মন্ত্রী! পানিঘাটা স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা খতিয়ে দেখলেন অর্জুন সিংহ

‘মুখোমুখি’ নয়, সমাধান চাই! শিলিগুড়ি পুরসভার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত ভোটের দাবি প্রাক্তন বাম কাউন্সিলরদের

Leave a Comment