আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এখনই হেফাজতে নেওয়ার দরকার নেই,তিন মামলায় অভিষেককে রক্ষাকবচ হাইকোর্টের

Published on: August 25, 2026
---Advertisement---

কলকাতা, ২৫ আগস্টঃ কলকাতা হাই কোর্টে স্বস্তি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে পালাবদলের পর তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলায় আপাতত রক্ষাকবচ দিল আদালত। ভবানীপুর, দক্ষিণ ২৪ পরগণার কালীতলা এবং বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া ওই তিন এফআইআরের ক্ষেত্রে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বা তাঁকে হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই বলে মঙ্গলবার নির্দেশ দিল হাই কোর্ট।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এ দিন মামলাগুলির শুনানি হয়। আদালতের নির্দেশ, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে অভিষেককে। তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। পাশাপাশি আগামী ২৩ নভেম্বর মামলাগুলির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ওই দিন তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানিতে বিচারপতি পর্যবেক্ষণ করেন, প্রত্যেকটি এফআইআরের ক্ষেত্রে অভিষেককে বার বার আদালতে হাজির হতে বলা হলে মামলার সংখ্যা আরও বাড়বে। সেই কারণেই তিনটি মামলায় রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠলে রাজ্য আদালতের নজরে তা আনতে পারবে বলেও স্পষ্ট করেছে হাই কোর্ট।

এ দিন শুনানিতে অভিষেকের বিদেশযাত্রা নিয়েও আপত্তি জানায় রাজ্য। যদিও এর আগে সুপ্রিম কোর্ট তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে। বিভিন্ন কারণে এখনও তিনি বিদেশে যেতে পারেননি। রাজ্যের নতুন আপত্তির পরেও সেই বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি হয়নি হাই কোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, বিদেশযাত্রা নিয়ে সুপ্রিম কোর্ট যে শর্তগুলি দিয়েছিল, সেগুলিই বহাল থাকবে।

উল্লেখ্য, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের পর অভিষেকের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের হয়েছে। জমি সংক্রান্ত দুর্নীতি থেকে শুরু করে সেবাশ্রয়ে অনিয়মের অভিযোগও রয়েছে সেই তালিকায়। সব মিলিয়ে প্রায় ১৬টি মামলায় রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারই মধ্যে মঙ্গলবার তিনটি মামলায় আদালতের এই নির্দেশ আপাতত বড় স্বস্তি দিল তাঁকে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment