আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রেশনে আর নয় আটা, এবার সরাসরি গম দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের

Published on: May 13, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ১৩ মেঃ রেশন ব্যবস্থায় দুর্নীতি, কাটমানি ও নিম্নমানের আটা সরবরাহের অভিযোগের জেরে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তন্য জানিয়েছেন, এবার থেকে রেশনে আর আটা দেওয়া হবে না, পরিবর্তে সরাসরি খাঁটি গম পাবেন গ্রাহকরা।

দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল, অনেক ক্ষেত্রে কম ওজনের আটা দেওয়া হচ্ছে এবং নিম্নমানের খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই খাদ্য দপ্তর নতুন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের দাবি, সরাসরি গম দেওয়া হলে সাধারণ মানুষ নিজেদের পছন্দমতো আটা ভাঙাতে পারবেন। এতে স্বচ্ছতা বাড়বে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটাই কমবে। খাদ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, খাদ্য দপ্তরে কোনও রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না।

রেশন ব্যবস্থাকে আরও জনমুখী ও স্বচ্ছ করতে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment