আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ঘোষণা হয়নি ভোট, জলপাইগুড়িতে শাসক বিরোধী শিবিরে বাড়ছে তৎপরতা

Published on: February 25, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ২৫ ফেব্রুয়ারি: ভোটের নির্ধারিত সময় এখনো ঘোষণা না হলেও রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে। শাসক ও বিরোধী দুই দলই নিজেদের জমি শক্ত করতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। এরই মধ্যে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে দলবদলের হিড়িক পড়েছে।

এদিন নগর বেরুবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ২৭টি পরিবার আনুষ্ঠানিকভাবে তাদের পুরনো দল ছেড়ে শাসকদল তৃণমূল কংগ্রেস-এ যোগদান করেন। জানা গেছে ওই পরিবারগুলির সদস্যরা আগে বিজেপি সিপিএম ও কংগ্রেস এর সঙ্গে যুক্ত ছিলেন। মোট ২৭টি পরিবারে প্রায় ১০০ জনেরও বেশি  ভোটার রয়েছেন বলে জানা গেছে। তারা জলপাইগুড়ি জেলা এসসি ও ওবিসি সভাপতি কৃষ্ণ দাস-এর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

এই বিষয়ে কৃষ্ণ দাস বলেন, “আজকের এই আনুষ্ঠানিক যোগদান কর্মসূচিতে মানুষের যে আগ্রহ দেখা যাচ্ছে, তাতে আগামী বিধানসভা নির্বাচনে নগর বেরুবাড়ী এলাকায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে বলে আমরা আশাবাদী। রাজনৈতিক মহলের মতে। ভোট ঘোষণার আগেই এ ধরনের দলবদল আগামী নির্বাচনের সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিরোধীদের দাবি, তাদের দলেও অন্য দল ছেড়ে বহু পরিবার নানা জায়গায় যোগ দিচ্ছেন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment