আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ওড়িশায় লাইনচ্যুত এনজেপি–চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল

Published on: February 5, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৫ ফেব্রুয়ারি: ফের বড়সড় ট্রেন দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। বৃহস্পতিবার সকালে ওড়িশার জাখাপুরা স্টেশনের কাছে নিউ জলপাইগুড়ি–চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেসের দুটি কোচ লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি অসংরক্ষিত কোচও রয়েছে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

সূত্রের খবর, সকাল প্রায় ৯টার কিছু আগে ভদ্রক থেকে জাজপুরের দিকে যাওয়ার সময় আপ লাইনে এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ প্রবল ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। আতঙ্কে অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন। এক যাত্রীর কথায়, ট্রেনটির গতি তখন কম থাকায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

খবর পেয়ে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনের সমস্ত যাত্রী নিরাপদ রয়েছেন এবং কারও আঘাত লাগেনি। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার জেরে আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় লাইন স্বাভাবিক করা এবং লাইনচ্যুত কোচগুলি ট্র্যাকে ফেরানোর কাজ চলছে।

গত কয়েক বছরে দেশে একাধিক ট্রেন দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment