আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নিশীথ প্রামাণিকের র‍্যালি থেকে ফেরার পথে হামলার অভিযোগ, উত্তপ্ত মাথাভহাঙ্গাতে

Published on: April 1, 2026
---Advertisement---

মাথাভাঙা, ১ এপ্রিলঃ নির্বাচনী আবহে ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ উঠল কোচবিহারের মাথাভাঙায়। নিশীথ প্রামাণিক-এর র্যা্লি থেকে বাড়ি ফেরার সময় দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা শহরের ১ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায়।

বিজেপির দাবি, মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচি থেকে ফেরার পথেই বিজেপির বুথ সহ-সভাপতি ও এক বুথ কমিটির সদস্যের উপর হামলা চালানো হয়। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই এই হামলার সঙ্গে জড়িত।

যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনায় তাদের কোনও কর্মী জড়িত নন। বরং বিজেপি নিজেদের অভ্যন্তরীণ বিবাদ ঢাকতেই তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ তুলছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় রাজনৈতিক পারদ আরও চড়ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment