আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বানারহাটে নবজাতকের মৃতদেহ উদ্ধার, মানবতাকে প্রশ্নের মুখে দাঁড় করালো হৃদয়বিদারক ঘটনা

Published on: May 15, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ১৫মেঃ বৃহস্পতিবার দুপুর প্রায় ৪টায় বানারহাটের একটি গলিতে পড়ে থাকা নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সাপ্তাহিক হাট বন্ধ থাকায় অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। স্থানীয় ব্যবসায়ীদের চোখে পড়ে শিশুটির দেহ এবং তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আশপাশের CCTV ফুটেজে এক যুবক ও যুবতীকে দীর্ঘ সময় ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। প্রাথমিক অনুমান, নবজাতক শিশুটি ওই গলিতে জন্ম নেয় এবং পরে ফেলে দেওয়া হয়। ফুটেজে দেখা গেছে, শিশুটিকে বস্তায় ঢাকার চেষ্টা করা হয়েছিল।

স্থানীয়রা ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যবসায়ী পীযূষ আগরওয়াল বলেন, “একটি নবজাতককে এভাবে ফেলে দেওয়া মানবতার পক্ষে লজ্জাজনক। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রয়োজন।” স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ সিং বলেন, “যারা এমন কাজ করেছে, তারা মানবতার মুখে কালিমা লেপেছে। শিশুর জীবন এইভাবে শেষ হওয়া মেনে নেওয়া কঠিন।”

বানারহাট পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য প্রমাণ সংগ্রহের কাজ চলমান। পুরো এলাকা এখন তীব্র চাঞ্চল্যের মধ্যে রয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment