আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সরকারি অফিসে নেতাজির কোন ছবি থাকবে, বেছে দিল তাঁর পরিবার! নির্দেশিকা ঘিরে বিতর্ক

Published on: November 5, 2026
---Advertisement---

কলকাতা, ৫ নভেম্বরঃ সরকারি অফিসে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি থাকবে। কিন্তু যে কোনও ছবি নয়। এ বার থেকে সরকারি দফতর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নেতাজির একটি নির্দিষ্ট ছবিই টাঙাতে হবে। সেই ছবি বেছে দিয়েছে নেতাজির পরিবার। পরিবারের পছন্দ করা ছবিটিই যথাযথ মর্যাদায় প্রদর্শনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বুধবার এমনটাই জানালেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন।

মঙ্গলবার স্কুলশিক্ষা দফতরের অধীন সমস্ত সরকারি অফিসে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, অফিসের বিশিষ্ট ও গুরুত্বপূর্ণ স্থানে নেতাজির নির্দিষ্ট ছবিটি প্রদর্শন করতে হবে। অর্থাৎ, এত দিন বিভিন্ন সরকারি দফতরে নেতাজির যে নানা ধরনের ছবি দেখা যেত, এ বার থেকে তার বদলে পরিবারের বেছে দেওয়া ছবিটিই স্থান পাবে বলে জানানো হয়েছে।

তবে নির্দেশিকায় ‘অনুমোদিত ছবি’ শব্দের ব্যবহার ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শিক্ষকদের একাংশের বক্তব্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি টাঙানোর ক্ষেত্রে আবার অনুমোদনের প্রয়োজন কেন? কোন ছবিকে অনুমোদিত বলা হচ্ছে, তারও স্পষ্ট ব্যাখ্যা থাকা প্রয়োজন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এই প্রশ্ন তুলেছেন।

অন্য দিকে, নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর বক্তব্য, শুধু নেতাজির ছবি টাঙালেই হবে না, সরকারি দফতরে তাঁর আদর্শও অনুসরণ করতে হবে। তাঁর কথায়, সরকারি অফিসে স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করাই নেতাজির প্রতি প্রকৃত শ্রদ্ধা।

নেতাজিকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের আবহে এই নির্দেশিকার তাৎপর্য নিয়েও আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি নেতাজি সম্পর্কে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তাঁর কাছ থেকে বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার এবং এফআইআর দায়েরের ঘটনাও ঘটে।

সেই আবহে সরকারি দফতরে নেতাজির নির্দিষ্ট ছবি প্রদর্শনের নির্দেশ ঘিরে রাজনৈতিক বার্তার প্রশ্নও উঠছে। তবে সরকারের তরফে স্পষ্ট করা হয়েছে, নেতাজির পরিবারের পছন্দ করা ছবিটিকে যথাযথ মর্যাদা দেওয়াই এই নির্দেশিকার উদ্দেশ্য।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

তৃণমূলের ‘ঘরছাড়া’ সদস্যদের দলে নেওয়া নিয়ে বিজেপিতে হাতাহাতি, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

কয়লা পাচারের কারবারে অস্ত্রের পাহারা! দুই জেলায় এসটিএফের জোড়া অভিযান, উদ্ধার ২১ আগ্নেয়াস্ত্র ও বিপুল বিস্ফোরক

মীনাক্ষীর সভার খবর করে ফেরার পথে চিত্রসাংবাদিককে মারধরের অভিযোগ, ভাঙচুর গাড়িতেও

বাবরি নাম নিয়ে সুর নরম হুমায়ুনের, শুভেন্দুর আপত্তি মেনে নেওয়ার বার্তা

কালীপুজোর আগে নিষিদ্ধ বাজির রমরমায় পুলিশের হানা, লক্ষাধিক টাকার বাজি উদ্ধার, গ্রেফতার ২

খবরের ব্যস্ততা সরিয়ে মিলন-উৎসব,খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হল প্রস্তুতি, পুজোকে ঘিরে এক ছাতার তলায় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিকেরা

Leave a Comment