কোচবিহার, ১ জানুয়ারি : যথাযথ মর্যাদায় পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করল এনবিএসটিসি ড্রাইভার এন্ড ওয়ার্কার ইউনিয়ন। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
উদ্যোক্তারা জানান, দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।সামাজিক কাজের মধ্যে ফল বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।তৃণমূল কংগ্রেসের পক্ষ নেতৃত্ব জানান, মানুষের পাশে সারা সময় তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছেন ও থাকবেন।





