আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটায় ভোটার তালিকা থেকে নাম বাদ, ট্রাইব্যুনালে কাগজ জমা দিতে লম্বা লাইন

Published on: April 8, 2026
---Advertisement---

দিনহাটা, ৮ এপ্রিলঃ এসআইআর সংক্রান্ত প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে ২৭ হাজার৬৮৬ জন ভোটার। আর সেই ঘটনাকে ঘিরে ক্ষোভ বাড়ছে দিনহাটায়। বুধবার দুপুরে দিনহাটা ১ ব্লক অফিস-এ দেখা গেল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন বহু ভোটার। প্রচণ্ড গরম উপেক্ষা করে সকাল থেকেই তাঁরা হাজির হন ব্লক অফিসে, ট্রাইব্যুনালে অফলাইনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনহাটা এক ব্লকের বিভিন্ন এলাকার বহু ভোটারের নাম দীর্ঘদিন ‘বিচারাধীন’ থাকলেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় তা বাদ পড়ে। এর ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নিজেদের নাম পুনরায় অন্তর্ভুক্তির আশায় এদিন ব্লক অফিসে আয়োজিত বিশেষ ক্যাম্পে ভিড় জমান তাঁরা।

ভোটারদের অভিযোগ, প্রয়োজনীয় সব নথি জমা দেওয়া সত্ত্বেও তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অনেকেই জানান, বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন, তবুও হঠাৎ করে নাম কাটা যাওয়ায় তাঁরা বিস্মিত ও ক্ষুব্ধ। এক ভোটারের কথায়, “আমরা সব কাগজ জমা দিয়েছি, তবুও নাম বাদ গেছে। এখন আবার নতুন করে আবেদন করতে হচ্ছে, এটা সম্পূর্ণ হয়রানি।”

এদিন ব্লক অফিস চত্বরে দীর্ঘ লাইনের পাশাপাশি দেখা যায় চরম ভোগান্তির চিত্র। পর্যাপ্ত ছায়া বা পানীয় জলের ব্যবস্থাও ছিল না বলে অভিযোগ। তীব্র রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেককে।
যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভোটারদের দাবি, দ্রুত সমস্যার সমাধান করে তাঁদের নাম পুনরায় তালিকাভুক্ত করা হোক। নির্বাচনের মুখে এই ঘটনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে দিনহাটা জুড়ে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment