আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পরিচ্ছন্ন কোচবিহারের লক্ষ্যে পথে পৌরসভা, আবর্জনা ফেললে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার সতর্কবার্তা

Published on: July 4, 2026
---Advertisement---

কোচবিহার, ৪ জুলাইঃ শহরকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করে তুলতে বিশেষ সচেতনতামূলক অভিযান শুরু করল কোচবিহার পৌরসভা। রাজ্য নগর উন্নয়ন সংস্থা ও পশ্চিমবঙ্গ সরকারের পৌর বিষয়ক দপ্তরের সহযোগিতায় পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। একইসঙ্গে নির্দিষ্ট নিয়ম অমান্য করে যত্রতত্র আবর্জনা ফেললে কঠোর আইনি পদক্ষেপেরও সতর্কবার্তা দিয়েছে পৌরসভা।

অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক পোস্টার লাগানো হচ্ছে। পাশাপাশি ওষুধের দোকান, হোটেল, রেস্তোরাঁ-সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী ও কর্তৃপক্ষকে পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদন জানানো হচ্ছে। দোকানের সামনে বা রাস্তার ধারে আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করার জন্যও তাঁদের অনুরোধ করা হয়েছে।

এদিন অভিযানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সৌরভ চক্রবর্তী। পৌরসভা সূত্রে জানানো হয়েছে, আগামী সাত দিন শহরের বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারি চালানো হবে। এই সময়ের মধ্যে সচেতনতার সুযোগ দেওয়া হলেও, এরপর কেউ নিয়ম ভঙ্গ করলে প্রযোজ্য আইনে এক হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

পৌরসভার দাবি, ভবিষ্যতে যাতে কেউ আগে থেকে সতর্ক না করার অভিযোগ তুলতে না পারেন, সেই কারণেই এই প্রচার ও সতর্কীকরণ অভিযান চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে শহরবাসীর কাছে আবেদন জানানো হয়েছে, নিজেদের শহরকে পরিচ্ছন্ন রাখতে সকলেই যেন দায়িত্বশীল ভূমিকা পালন করেন এবং নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলেন।

অভিযান চলাকালীন অনেক ব্যবসায়ী ক্যামেরার সামনে মন্তব্য করতে না চাইলেও, একাধিক ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও সমান জরুরি। সেই লক্ষ্যেই কোচবিহার পৌরসভার এই সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment