আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অভিষেকের কালীঘাটের বাড়িতে পুরসভার মাপজোক, জল্পনা বেআইনি নির্মাণ ঘিরে

Published on: June 16, 2026
---Advertisement---

কলকাতা, ১৬ জুনঃ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে মঙ্গলবার হঠাৎ করেই পৌঁছলেন কলকাতা পুরসভার আধিকারিকরা। অত্যাধুনিক পরিমাপক যন্ত্র নিয়ে বাড়ির চারপাশে মাপজোক করতে দেখা যায় পুরসভার আবাসন বিভাগের ইঞ্জিনিয়ারদের। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

সূত্রের খবর, ১২১ নম্বর কালীঘাট রোডের পটুয়াপাড়ার এই বাড়িতেই বর্তমানে সপরিবারে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি সিআইডির ডাকে ভবানীভবনে হাজিরা দিতে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুরসভার আধিকারিকরা সেখানে পৌঁছন। এরপর বাড়ির চারপাশের পরিমাপ, নির্মাণের অবস্থান এবং জমির সীমানা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তাঁরা। পাশাপাশি সমস্ত তথ্য নথিভুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির কোনও অংশ অনুমোদিত নকশার বাইরে নির্মিত হয়েছে কি না, অথবা অতিরিক্ত জমি দখল করে কোনও নির্মাণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই সমীক্ষা চালানো হয়েছে। যদিও এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি পুরসভার কর্তারা।

উল্লেখ্য, এর আগে হরিশ মুখার্জি স্ট্রিটে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ নামে পরিচিত বাড়ির কিছু অংশে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল। সেই প্রেক্ষিতে কলকাতা পুরসভা নোটিস পাঠিয়ে বাড়ির অনুমোদিত নকশা ও অন্যান্য নথি জমা দিতে বলেছিল। অভিষেকের পক্ষ থেকে নথি জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময়ও চাওয়া হয়েছিল।

মঙ্গলবার ‘শান্তিনিকেতন’ পরিদর্শনের পাশাপাশি কালীঘাটের বাসভবনেও পুরসভার এই মাপজোককে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে বাড়ির মালিকের অনুপস্থিতিতে এ ধরনের পরিদর্শন ও সমীক্ষা পরিচালনা করা নিয়ে স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। তবে পুরসভার তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি না আসায়, এই সমীক্ষার প্রকৃত কারণ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment