আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটার তালিকা সংশোধন শুনানিতে হাজির সাংসদ দেব, এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে

Published on: January 14, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৪ জানুয়ারি: রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন(SIR) প্রক্রিয়া ঘিরে বিতর্কের মধ্যেই বুধবার শুনানিতে হাজির হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও অভিনেতা দেব (দীপক অধিকারী)। এনুমারেশন ফর্মে কিছু তথ্যগত ত্রুটি থাকার কারণেই তাঁকে শুনানির জন্য ডাকা হয়েছিল বলে জানা গিয়েছে। যাদবপুরের কাটজুনগরে অবস্থিত নির্দিষ্ট SIR হিয়ারিং সেন্টারে হাজির হয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দেন তিনি।

সূত্রের খবর, দেবের সঙ্গে তাঁর পরিবারের আরও তিন সদস্যকেও এই শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন সাংসদ-অভিনেতা।

এই প্রসঙ্গে দেব বলেন, “এটাই এখন নিউ-নর্মাল। দায়িত্বশীল নাগরিক হিসেবে যেটা করা দরকার, সেটাই করেছি।” তবে সাধারণ মানুষের দুর্ভোগের প্রসঙ্গ তুলতেই তাঁর বক্তব্যের সুর বদলে যায়। দেবের অভিযোগ, বয়স্ক ও অসুস্থ মানুষদের যেভাবে শুনানির জন্য ডাকা হচ্ছে, তাতে তাঁরা অকারণে হেনস্থার শিকার হচ্ছেন এবং মারাত্মক সমস্যার মুখে পড়ছেন। তাঁর মতে, এই বিষয়টি নির্বাচন কমিশনের গুরুত্ব দিয়ে ভাবা উচিত।

এসআইআর প্রক্রিয়ার তুলনা টেনে দেব নোটবন্দির সময়কার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, নোটবন্দির সময়েও সবাইকে লাইনে দাঁড়াতে হয়েছিল এবং সে সময় দেশের স্বার্থে ওই সিদ্ধান্তকে তিনি সমর্থন করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে সকলকে এ ভাবে শুনানির জন্য লাইনে দাঁড় করানো যুক্তিযুক্ত নয় বলেই মত তাঁর।

দেবের কথায়, “এখন যেভাবে সবাইকে শুনানির জন্য টেনে আনা হচ্ছে, তা ঠিক নয়।” বিশেষ করে প্রবীণ ও গুরুতর অসুস্থ নাগরিকদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি নেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। তাঁর প্রস্তাব, প্রয়োজনে কমিশন বাড়িতে কর্মী পাঠিয়ে এই শ্রেণির ভোটারদের শুনানি সম্পন্ন করতে পারে।

রাজ্য রাজনীতিতে যখন এসআইআর প্রক্রিয়া নিয়ে তীব্র বিতর্ক চলছে, তখন একজন সাংসদ ও জনপ্রিয় অভিনেতার এই মন্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment