আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পরিত্যক্ত ঝোপঝাড়ে আটকে পড়লো শাবক সহ মা হাতি, চাঞ্চল্য বানারহাট ব্লকের গ্রামে

Published on: December 12, 2025
---Advertisement---

জলপাইগুড়ি, ১২ ডিসেম্বর : পরিত্যক্ত ঝোপঝাড়ে আটকে পড়লো শাবক সহ মা হাতি।  ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট ব্লকের উত্তর শালবাড়ি ম্যাচ পাড়া এলাকায়। আজ শুক্রবার স্থানীয় বাসিন্দারা ভোরের আলো ফুটতেই দেখতে পায় শাবক সহ হাতিকে। হাতি পরিত্যক্ত জঙ্গলের ঝোপঝাড়ে আশ্রয় নেওয়ার ঘটনা ছড়িয়ে পড়তেই ব্যাপক ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের অনুমান পাশেই রয়েছে মোড়ারঘাট জঙ্গল সেই জঙ্গল থেকেই হাতির দল খাদ্যের লোভে লোকালয়ে ডুবে পড়ে ভোরের আলো ফুটতেই সেই হাতির দলটি জঙ্গলে ফিরতে পারেনি তাই একটি পরিত্যক্ত ঝোপঝাড়ে আশ্রয় নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিন্নাগুরি ওয়ান লাইফের বন কর্মীরা।

পাশাপাশি সেই হাতির দলটির উপর নজর দিচ্ছে এবং যদি হাতির দলটিকে কেউ উত্তপ্ত না করে সেই দিকেও সচেতন করছে বাসিন্দাদের। পাশাপাশি বনদপ্তর সূত্রে খবর হাতির দলটির উপর নজর দেওয়া হচ্ছে সন্ধ্যা হলেই হাতির দলটিকে পুনরায় জঙ্গলে ফেরানো সম্ভব হবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment