মাথাভাঙা, ২ জানুয়ারিঃ ইংরেজি নতুন বছরের প্রথম দিনই রাতের অন্ধকারে ফের চুরির ঘটনা ঘটলো মাথাভাঙ্গা শহরে।এদিন চুরির ঘটনাটি ঘটে মাথাভাঙ্গার শহরের শনিমন্দির মোড় এলাকায় একটি মোবাইলের দোকানে।
জানা গিয়েছে দোকান মালিক দোকান খুলে দেখতে পান দোকানের ভিতরে থাকা জিনিসপত্র এলোমেলো এবং দোকানের চালের টিন কাটা। তারপরই দেখতে পান দোকানে থাকা কয়েকটি ছোটো কিপ্যাড মোবাইল ফোন, ক্যাশ বাক্সে রাখা নগদ টাকা উধাও। এরপর চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ।
দোকান মালিক তুহিন চৌধুরী জানান সকাল ১১ টা নাগাদ দোকান খুলে দেখতে পান দোকানের জিনিসপত্র এলোমেলো ভাবে পড়ে রয়েছে তারপরই নজরে আসে দোকানের চালের টিন কাটা এবং সিলিং ভাঙ্গা তখনই বুঝতে পারেন দোকানে চুরি হয়েছে। এরপর দেখতে পান ৩ টি কিপ্যাড মোবাইল, ক্যাশ বাক্সে রাখা নগদ ১২০০০ টাকা, কয়েকটি হেডফোন এবং একটি সাউন্ড সিস্টেম উধাও।
পাশাপাশি খবর দেন পুলিশে। এই চুরির ঘটনায় ব্যবসায়ী তুহিন চৌধুরী সহ পাশের ব্যবসায়ীরাও আতঙ্কিত।





