আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাসিন্দাদের সমস্যার কথা শুনতে ‘জনতার দরবার’-এ বিধায়ক অজয় রায়

Published on: July 7, 2026
---Advertisement---

দিনহাটা, ৭ জুলাইঃ  রাস্তা, নিকাশি, আবাস যোজনা থেকে সরকারি বাস পরিষেবা এলাকার নিত্যদিনের নানা সমস্যা নিয়ে সরাসরি বাসিন্দাদের মুখোমুখি হলেন দিনহাটার বিধায়ক অজয় রায়। মঙ্গলবার চৌধুরীহাট বাজারে ‘জনতার দরবার’ কর্মসূচির সূচনা করেন তিনি।

শিবিরে উপস্থিত হয়ে এলাকার বাসিন্দারা একে একে নিজেদের সমস্যার কথা জানান বিধায়ককে। অভিযোগ শুনে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। বিধায়কের দাবি, মানুষের সরকারি পরিষেবা পেতে কোথাও যাতে অযথা হয়রানির শিকার হতে না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

অজয় রায় বলেন, ‘‘জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাছে পৌঁছনোই আমার দায়িত্ব। সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শুনে যত দ্রুত সম্ভব তার সমাধানের ব্যবস্থা করাই ‘জনতার দরবার’-এর উদ্দেশ্য।’’ ভবিষ্যতে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই কর্মসূচি আয়োজন করা হবে বলেও জানান তিনি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment