আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাড়ির কাছেই বিপত্তি, পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা, রাস্তায় ছড়িয়ে পড়ল কেনা মাছ

Published on: September 15, 2026
---Advertisement---

মাথাভাঙ্গা, ১৫ সেপ্টেম্বরঃ ব্যবসার কাজ সেরে বাজার করে মাছ কিনেছিলেন। মোটরবাইকে চেপে তিন জন ফিরছিলেন বাড়ির পথে। কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছতেই ছন্দপতন। উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন তিন জন। সংঘর্ষের অভিঘাতে রাস্তার উপর ছড়িয়ে পড়ল তাঁদের কেনা মাছ। দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হল মোটরবাইকটিও।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়কের ছিটকিবাড়ি সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত তিন জনই ওই এলাকার বাসিন্দা। নিশিগঞ্জে ব্যবসার কাজ সেরে তাঁরা মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। সেই সময় শীতলকুচি থেকে জল নিয়ে কোচবিহারের দিকে ফিরছিল একটি পিকআপ ভ্যান। ছিটকিবাড়ির কাছে দু’টি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার জেরে বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তিন জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকে। পরে স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে নিশিগঞ্জ রুরাল হাসপাতালে পাঠানো হয়। তাঁদের আঘাত কতটা গুরুতর, তা নিয়ে রাত পর্যন্ত বিস্তারিত তথ্য মেলেনি।

এ দিকে, দুর্ঘটনার পর রাস্তার উপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বাজার থেকে কেনা মাছ। কিছুটা দূরে পড়ে ছিল ক্ষতিগ্রস্ত মোটরবাইক। দুর্ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য ছিটকিবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইক ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কী ভাবে দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

যুবককে ধা/রালো অ/স্ত্রের কো/প, ধরা পড়ার ভয়ে গাছে আশ্রয় অভিযুক্তের! ঘোগোমালির চয়নপাড়ায় রাতভর উত্তেজনা

‘পার্টি, অফিস, অ্যাকাউন্ট সব গিয়েছে’, দিল্লি সফর নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের! মহিলা বিলের বিরোধিতা করলে ফল ভুগতে হবে, হুঁশিয়ারি

সরকারি চাকরির অপেক্ষা নয়, এক ছাদের তলায় বেসরকারি নিয়োগ! ‘উড়ান ১০০০+’-এ দু’দিনে দেড় হাজার চাকরির লক্ষ্যমাত্রা তরুণজ্যোতির

ধর্মের অঙ্কে প্রার্থী বাছাইয়ের দিন কি শেষ? ৪২ থেকে ৬৩ আসন, ডিলিমিটেশনে বদলে যেতে পারে বাংলার ভোটের মানচিত্র

‘কেমন দিয়েছি ঋতব্রতদের? পুকুরের জলে চোবাব!’ হাই কোর্টের রায়ের পর কল্যাণের তোপ, পাল্টা ‘সাসপেনশন’ খোঁচা ঋতব্রতর

বিরোধী দলনেতার কুর্সি কার? তৃণমূলের দুই শিবিরকেই ডেকে শক্তি যাচাই করতে পারেন অধ্যক্ষ, সিদ্ধান্তের জন্য হাতে মাত্র দু’দিন

Leave a Comment