আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ইসকনের ‘মেগা কিচেন’ থেকে স্কুলে মিড ডে মিল, পড়ুয়াদের সঙ্গে এক পাতে মুখ্যমন্ত্রী

Published on: August 1, 2026
---Advertisement---

কলকাতা, ১ আগস্টঃ সরকারি স্কুলের পড়ুয়াদের পাতে এ বার ইসকনের রান্না। পূর্বঘোষণা অনুযায়ী শনিবার থেকেই শুরু হল নতুন উদ্যোগ। ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর মেগা কিচেনের উদ্বোধন করে স্কুলে মিড ডে মিল সরবরাহ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর পড়ুয়াদের সঙ্গে একসঙ্গে বসে মিড ডে মিলও খেলেন তিনি।

শনিবার সকালে ইসকনে আয়োজিত যজ্ঞে অংশ নেওয়ার পর সরাসরি মেগা কিচেনে যান মুখ্যমন্ত্রী। সেখানে রান্নার প্রক্রিয়া ঘুরে দেখার পাশাপাশি প্রতীকীভাবে মিড ডে মিল রান্নাতেও অংশ নেন। পরে ইলেকট্রিক গাড়িতে করে বিভিন্ন স্কুলে খাবার পৌঁছে দেওয়ার পরিষেবারও উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং ইসকনের প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকীভাবে পাঁচটি স্কুলের ৪০ জন পড়ুয়াও উপস্থিত ছিল।

সরকারি সূত্রে জানানো হয়েছে, মেগা কিচেনে রান্না হওয়া খাবার বিশেষ সিল করা কনটেনারে করে ইলেকট্রিক গাড়ির মাধ্যমে স্কুলে পৌঁছে দেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষের উপস্থিতিতে সিল খোলার পরই পড়ুয়াদের মধ্যে খাবার পরিবেশন করা হবে, যাতে খাদ্যের গুণমান ও নিরাপত্তা বজায় থাকে।

মুখ্যমন্ত্রী জানান, আগামী তিন মাসের মধ্যে প্রায় আড়াই লক্ষ পড়ুয়ার কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি জানান, মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।

সমালোচনার জবাবে তিনি বলেন, ইসকনকে দায়িত্ব দেওয়া হলেও কোনও মিড ডে মিল রাঁধুনির কাজ যাবে না। তাঁদের খাবার সরবরাহের কাজে যুক্ত করা হবে এবং আগস্ট মাস থেকেই মাসিক পারিশ্রমিক ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে। তাঁর বক্তব্য, শিশুদের পুষ্টি, স্কুলমুখী করা এবং শিক্ষার পরিবেশ আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment