কোচবিহার, ২৭ সেপ্টেম্বর : ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচিকে সামনে রেখে কোচবিহার পৌরসভা ও এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে হাসপাতাল চত্বরে সাফাই অভিযান অনুষ্ঠিত হলো।
হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখার বার্তা নিয়ে আয়োজিত এই অভিযানে পৌরসভার কর্মী এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিরা অংশ নেন। হাসপাতালের বিভিন্ন অংশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়।
অভিযান চলাকালীন সাফাই কার্যক্রম পরিদর্শন করেন সদর মহকুমা শাসক তথা কোচবিহার পৌরসভার প্রশাসক গোবিন্দ নন্দী। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিরাজ বোস-সহ পৌরসভার অন্যান্য আধিকারিক ও কর্মীরা।
হাসপাতাল চত্বরের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা ও স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানা যায়।





