আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রধানমন্ত্রীর জন্মদিনে স্বচ্ছতার বার্তা, ডাকঘরা বাজারে বিজেপির স্বচ্ছ ভারত অভিযান

Published on: September 27, 2026
---Advertisement---

কোচবিহার, ২৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদির জন্মদিন উপলক্ষে ডাকঘরা বাজারে অনুষ্ঠিত হল স্বচ্ছ ভারত অভিযান। সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বচ্ছতার বার্তা পৌঁছে দিতে রবিবার এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বাজার চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। বিজেপির কর্মী ও নেতৃত্বরা হাতে হাত মিলিয়ে বাজার এলাকার বিভিন্ন অংশ পরিষ্কার করেন। তাঁদের এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আগ্রহ দেখা যায়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য যোগেশ চন্দ্র বর্মন, মণ্ডল সভাপতি নবীন বর্মন, মণ্ডল যুব সভাপতি বিশ্বনাথ বর্মন, শক্তিকেন্দ্র প্রমুখ কনক প্রামাণিক, মণ্ডল সাধারণ সম্পাদক প্রদীপ বর্মন, সংখ্যালঘু নেতৃত্ব গোলাম মোস্তফা মিয়া-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

কর্মসূচির মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা ও স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়। বাজারের মতো জনবহুল এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন উপস্থিত নেতৃত্বরা।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে দলের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতৃত্ব ও কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। দলীয় কর্মীদের মতে, স্বচ্ছতার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও তুলে ধরতেই এই উদ্যোগ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

সুভাষপল্লিতে ফের বাড়ি ভাঙার অভিযান, পুরনিগমের বুলডোজার

“বাচ্চা অসুস্থ হলে দায় সরকারকে নিতে হবে”-জন্ম শংসাপত্র ডিজিটাল করতে রোদে দীর্ঘক্ষণ অপেক্ষা, দিনহাটা পুরসভার পরিষেবা নিয়ে ক্ষোভ মহিলার

স্কুলপড়ুয়াদের নিরাপত্তায় নজর, প্রধান শিক্ষকদের নিয়ে ট্রাফিক পুলিশের বিশেষ বৈঠক

আদালত চত্বরে আইনজীবীকে ডিম ছোড়ার অভিযোগ, অভিযুক্তদের শাস্তির দাবিতে কোচবিহারে বিক্ষোভ

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কোচবিহারে কংগ্রেসের মিছিল ও জেলাশাসকের দফতরে ডেপুটেশন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন

কোচবিহার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে জনসংযোগ, প্রবীণদের প্রণাম করে আশীর্বাদ নিলেন দীপা চক্রবর্তী

Leave a Comment