আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিদ্যালয়ে ইউনিফর্ম বাধ্যতামূলক করার দাবিতে স্মারকলিপি, বিতর্ক কোচবিহারে

Published on: June 4, 2026
---Advertisement---

 

কোচবিহার, ৪ জুন: মনীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে নির্ধারিত স্কুল ড্রেস বাধ্যতামূলক করার দাবিতে বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি জমা দিলেন একদল প্রাক্তন ছাত্র ও অভিভাবক। বিদ্যালয়ে শৃঙ্খলা, সমতা এবং অভিন্ন পরিচয় বজায় রাখার স্বার্থে সকল শিক্ষার্থীর জন্য নির্ধারিত ইউনিফর্ম কার্যকর করার দাবি জানানো হয় ওই স্মারকলিপিতে।

প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের বক্তব্য, একটি বিদ্যালয়ের ইউনিফর্ম শুধুমাত্র পোশাক নয়, বরং তা শিক্ষার্থীদের পরিচয়, শৃঙ্খলা ও সমতার প্রতীক। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু ছাত্রী বিদ্যালয়ের নির্ধারিত ইউনিফর্মের পাশাপাশি হিজাব পরে বিদ্যালয়ে আসছেন। এই বিষয়টি নিয়ে অভিভাবক ও প্রাক্তন ছাত্রদের একাংশের মধ্যে মতভেদ ও আলোচনা তৈরি হয়েছে।

এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে দাবি করা হয়, বিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র স্কুল কর্তৃপক্ষ নির্ধারিত পোশাকই অনুমোদিত হওয়া উচিত। তাঁদের মতে, সকল শিক্ষার্থীর জন্য একই ধরনের পোশাক চালু থাকলে বিদ্যালয়ের ঐক্যবদ্ধ পরিবেশ আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের বিভাজন তৈরি হবে না।

স্মারকলিপি প্রদানকারীদের এক প্রতিনিধি বলেন, “স্কুল ড্রেসই একজন ছাত্র বা ছাত্রীর প্রকৃত পরিচয় হওয়া উচিত। ধর্ম, বর্ণ বা সম্প্রদায় নির্বিশেষে সকল শিক্ষার্থীর জন্য একই নিয়ম প্রযোজ্য হওয়া দরকার। শিক্ষাঙ্গনে সমতা ও নিরপেক্ষতা বজায় রাখতে ইউনিফর্মের গুরুত্ব অপরিসীম।”

অন্যদিকে, বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। প্রধান শিক্ষক স্মারকলিপি গ্রহণ করেছেন বলে জানা গেছে। বিষয়টি স্কুল পরিচালন সমিতি এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম নীতি, শিক্ষার্থীদের অধিকার এবং বিদ্যালয়ের নিয়মাবলি নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এখন বিদ্যালয় কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রয়েছে অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

নৃত্য-সঙ্গীত-আবৃত্তির পাশাপাশি কৃতীদের সংবর্ধনা, জমজমাট সৃষ্টি একাডেমীর অনুষ্ঠান

শিলিগুড়িতে জনকল্যাণ শিবিরের সূচনা, পরিষেবা নিতে উপচে পড়ল ভিড়

সরকারি জমিতে অনুপ্রবেশের অভিযোগ, পৌর বুলডোজারের মুখে মাল্লাগুড়ির হোটেল, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি হোটেল মালিকের

দিনহাটার নবনির্বাচিত বিধায়ক অজয় রায়কে সংবর্ধনা, সংহতি মর্নিং ইউনিটের উষ্ণ অভ্যর্থনা

এফসিসি কাউন্সেলরদের বকেয়া পারিশ্রমিক থেকে চাকরির নিরাপত্তার দাবি নিয়ে মন্ত্রী মালতি রাভা রায়ের দ্বারস্থ প্রতিনিধিদল, আশ্বাস মন্ত্রীর

দেশি বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ ধৃত রাজু ছেত্রী, তদন্তে সাহেবগঞ্জ থানার পুলিশ

Leave a Comment