আলিপুরদুয়ার, ৬ জানুয়ারি: গতকাল থেকে টানা আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা সামনে ধর্ণা চালিয়ে যাচ্ছেন মাদারিহাট ব্লকের মেরিকো কোম্পানির চা শ্রমিকরা।প্রবল কনকনে শীতের মধ্যে সারারাত ডুয়ার্সকন্যা সামনে খোলা আকাশের নিচে ধর্ণা বসে আছেন শ্রমিকরা।মঙ্গলবার সকালেও শ্রমিকরা ধর্ণায় বসে ছিলেন।তাদের বক্তব্য সমস্যা সমাধান না হ ওয়া ওবধি তাদের এই ধর্ণা চলবে।
মাদারিহাট ব্লকের মেরিকো কোম্পানি অন্তগত চা বাগানে শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে কোনও বাগানে পাঁচ মাসের কোনও বাগানে চার মাসের বেতন বকেয়া।বকেয়া বেতন প্রদানের দাবিতে শ্রমিকরা দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
গতকাল সমস্যা সমাধানে শ্রমদফতর ত্রিপাক্ষিক বৈঠকের কথা ছিল। কিন্ত মালিকপক্ষ না আসায় বৈঠক ভেস্তে যায়। তারপর থেকেই শ্রমিকরা ধর্ণা অবস্থানে বসেন। সারা রাত শীতের মধ্যে ধর্ণায় বসে একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। কিভাবে সমস্যার সমাধান সূত্র মিলবে সেটাই এখন দেখার।





