আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাজ্যসভায় ইতিহাসের দ্বারপ্রান্তে মেনকা গুরুস্বামী,জয়ী হলে প্রথম প্রকাশ্য সমকামী সাংসদ পেতে পারে ভারত

Published on: February 28, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৮ ফেব্রুয়ারিঃ ভারতীয় রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী থাকতে চলেছে দেশ। বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী-কে রাজ্যসভা প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তিনি নির্বাচিত হলে দেশের প্রথম প্রকাশ্য সমকামী সাংসদ হিসেবে ইতিহাস তৈরি করবেন। শাসক শিবিরের এই সিদ্ধান্তকে অনেকেই সময়োচিত ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

ন্যাশনাল ল স্কুল, হার্ভার্ড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন মেনকা। পেশাগত জীবনে সুপ্রিম কোর্টে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করে নজর কেড়েছেন। ২০১৮ সালে সমকামী অধিকার রক্ষার ঐতিহাসিক মামলায় তিনি অন্যতম মুখ ছিলেন। সেই মামলাতেই ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিল হয় এবং সমকামিতা অপরাধমুক্ত হয়।

ছত্তিশগড়ে ‘সলওয়া জুড়ুম’-এর বিরুদ্ধে আইনি লড়াই, মণিপুরে সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের মামলায় ‘অ্যামিকাস কিউরি’ হিসেবে দায়িত্ব পালন আইনি ক্ষেত্রের বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে তাঁর। অগস্ত ওয়েস্টল্যান্ড ভিভিআইপি কপ্টার মামলায় প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীর পক্ষেও তিনি সওয়াল করেছিলেন।

মেনকার বাবা মোহন গুরুস্বামী বিজেপির প্রাক্তন কৌশলী ছিলেন এবং অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে যশবন্ত সিনহার বিশেষ উপদেষ্টা ছিলেন। তবে পারিবারিক রাজনৈতিক পটভূমি সত্ত্বেও মেনকা নিজের স্বাধীন অবস্থান বজায় রেখেছেন।

সম্প্রতি তৃণমূলের আইপ্যাক সংক্রান্ত মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর পক্ষে সওয়াল করেও আলোচনায় আসেন তিনি। তাঁর দীর্ঘদিনের সঙ্গী অরুন্ধতী কাটজুর সঙ্গে প্রকাশ্যে সম্পর্কের কথা জানিয়ে সমকামী অধিকার আন্দোলনে নতুন বার্তা দিয়েছিলেন মেনকা। রাজ্যসভায় তাঁর সম্ভাব্য প্রবেশ শুধু রাজনৈতিক নয়, সামাজিক ক্ষেত্রেও এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment