আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘মমতা আমাকে শেয়ারিংয়ে নিন’, তৃণমূলের সংকটে নেত্রীর পাশে থাকার বার্তা হুমায়ুন কবীরের

Published on: June 16, 2026
---Advertisement---

কলকাতা, ১৬ জুনঃ রাজ্যের পালাবদলের পর রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের আবহে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। একসময় তৃণমূলের কড়া সমালোচক হলেও বর্তমান পরিস্থিতিতে তিনি প্রকাশ্যে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে সক্রিয় দেখতে চান এবং প্রয়োজনে তাঁর সঙ্গে কাজ করতেও প্রস্তুত।

মঙ্গলবার এক রাজনৈতিক কর্মসূচিতে হুমায়ুন কবীর বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে শেয়ারিংয়ে নিন। এতে কোনও সমস্যা নেই। আমি চাই উনি রাজনীতিতে থাকুন এবং আবার নির্বাচনে লড়াই করুন।” তাঁর দাবি, তৃণমূলের বহু বিধায়ক ও সাংসদ ইতিমধ্যেই দলনেত্রীর থেকে দূরত্ব তৈরি করেছেন। এই পরিস্থিতিতে তিনি নেত্রীর পাশে দাঁড়াতে আগ্রহী।

হুমায়ুনের বক্তব্য, একসময় যাঁদের উপর ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় দল পরিচালনা করতেন, তাঁদের অনেকেই এখন আর তাঁর সঙ্গে নেই। ফলে রাজনৈতিকভাবে কঠিন সময়ের মুখোমুখি হতে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে। সেই কারণেই তিনি সহযোগিতার প্রস্তাব দিয়েছেন বলে জানান।

উল্লেখ্য, গত বছরের শেষদিকে দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নিজস্ব রাজনৈতিক দল গঠন করেন হুমায়ুন কবীর। সেই সময় তিনি তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেছিলেন এবং সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাকও দিয়েছিলেন। তবে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তাঁর অবস্থানে কিছুটা বদল লক্ষ্য করা যাচ্ছে।

এর আগেও হুমায়ুন কবীর দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তিনি নিজের রেজিনগর বিধানসভা কেন্দ্র ছেড়ে দিতে প্রস্তুত। তাঁর কথায়, “রেজিনগরে হুমায়ুনই শেষ কথা। নেত্রী চাইলে আমি আসন ছেড়ে দেব, তাঁকে বিধানসভায় পাঠানোর দায়িত্ব নিতে পারি।”

হুমায়ুন কবীরের এই মন্তব্য নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে। তৃণমূলের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন তাঁর প্রতি হুমায়ুনের এই প্রকাশ্য সমর্থন রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment