আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘ককরোচ’দের আন্দোলনে সমর্থনে সোমবার দিল্লিতে মমতা, একুশের মঞ্চের ঘোষণার সপ্তাহের মধ্যেই পদক্ষেপ

Published on: July 24, 2026
---Advertisement---

কলকাতা, ২৪ জুলাইঃ একুশে জুলাইয়ের মঞ্চে দেওয়া ঘোষণা বাস্তবায়নের পথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিট প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ‘ককরোচ জনতা পার্টি’র প্রতি সংহতি জানাতে আগামী সোমবার রাজধানীতে যাচ্ছেন তিনি। শুক্রবার দলীয় সূত্রে এই খবর প্রকাশ্যে আসে। তবে তিনি সরাসরি অবস্থান বিক্ষোভে যোগ দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

গত মঙ্গলবার শহিদ দিবসের সভা থেকে মমতা বলেছিলেন, প্রয়োজনে তিনি নিজেই দিল্লি গিয়ে আন্দোলনরত ছাত্র-যুবদের পাশে দাঁড়াবেন। সেই ঘোষণার সপ্তাহের মধ্যেই তাঁর দিল্লি সফর কার্যত নিশ্চিত হওয়ায় রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে।

নিট প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে অনিয়মের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে যন্তর মন্তরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ছাত্র-যুবদের সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’। এর আগে সেই আন্দোলনের সমর্থনে অনির্দিষ্টকালের অনশনে বসেছিলেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। ২৬ দিন পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি অনশন প্রত্যাহার করেন।

শুক্রবারও ‘ককরোচ’দের দুই প্রতিনিধি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে নিজেদের দাবিপত্র তুলে দেন। আন্দোলনকারীদের প্রধান দাবি, নিট প্রশ্নফাঁসের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। সেই দাবিতে কেন্দ্রকে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

এই আবহে মমতার দিল্লি সফর আন্দোলনে নতুন রাজনৈতিক মাত্রা যোগ করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কেন্দ্রের বিরুদ্ধে বিরোধী শিবিরের সুর আরও চড়বে কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment