আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘শিবরাত্রির সলতে’ রেজিনগরে মমতার সর্বশক্তি! রবিউলের প্রচারে মমতা-অভিষেক, ২০ জনের তালিকায় শোভনদেব-কুণাল-সৌগতরাও

Published on: September 20, 2026
---Advertisement---

রেজিনগর, ২০ সেপ্টেম্বরঃ নন্দীগ্রামে প্রার্থী প্রত্যাহারের পর নজর আরও বেশি করে রেজিনগরে। আর সেই রেজিনগরেই এ বার প্রচারে একসঙ্গে নামছে মমতা শিবিরের একাধিক শীর্ষ মুখ। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরীর হয়ে প্রচারে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের ২০ জন নেতা। রবিবার প্রকাশিত হয়েছে প্রচারকদের তালিকা।

আগামী ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন। তার আগে প্রচারের প্রস্তুতিতে একাধিক পরিচিত মুখকে সামনে রেখেছে মমতা শিবির। প্রকাশিত তালিকায় মমতা ও অভিষেক ছাড়াও রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, দোলা সেন, সামিরুল ইসলাম, মহুয়া মৈত্র, কুণাল ঘোষ, বাবর আলি, উপাসনা চৌধুরী, প্রিয়াঙ্কা অধিকারী-সহ আরও কয়েক জন।

তালিকায় মমতা ও অভিষেকের নাম থাকা রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ। বিশেষ করে অভিষেকের বিদেশ থেকে ফিরে প্রচারে যোগ দেওয়ার কথা জানানো হয়েছে। তবে ঠিক কবে থেকে রেজিনগরে প্রচার শুরু হবে, তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।

রেজিনগরকে ঘিরে গত কয়েক দিনে অবশ্য একের পর এক নাটকীয় মোড় এসেছে। প্রথমে মমতা শিবিরের প্রার্থী রবিউল আলম চৌধুরীর মনোনয়ন প্রত্যাহার করা নিয়ে জল্পনা তৈরি হয়। পরে অবস্থান বদলে তিনি নির্বাচনী লড়াইয়ে থাকার কথা জানান। বিভিন্ন প্রতিবেদনে রবিউল কর্মীদের মাঠে নামানো এবং নতুন প্রতীক নিয়ে প্রচারের সমস্যা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন।

এই আবহেই রবিবার সামনে এল ২০ জনের প্রচারক তালিকা। অর্থাৎ, প্রার্থীর প্রচারে দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি সাংসদ, বিধায়ক ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে।

রেজিনগরের উপনির্বাচনে মমতা শিবিরকে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুটবল প্লেয়ার’ প্রতীকে লড়তে হচ্ছে। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তে মূল ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক আপাতত ব্যবহারের বাইরে রয়েছে।

এর মধ্যেই নন্দীগ্রামে মমতা শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছেন। ফলে ৬ অক্টোবরের ভোটে রেজিনগরেই মমতা শিবিরের নিজস্ব প্রার্থীকে ঘিরে প্রচার-পরিকল্পনা বিশেষ নজরে এসেছে।

এখন দেখার, ২০ জনের এই তালিকা নিয়ে কবে মাঠে নামে মমতা শিবির এবং রেজিনগরের প্রচারে মমতা-অভিষেকের উপস্থিতি কতটা সক্রিয় হয়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

নির্বাচনের পর থেকেই তালাবন্ধ তৃণমূলের পার্টি অফিস! সেই বন্ধ ঘরেই নিশুতি বিকট শব্দ, আতঙ্ক নয়াবাজারে

গ্রামীণ চিকিৎসকদের ‘প্র্যাক্টিস বন্ধ’ নিয়ে ক্ষোভ, মাথাভাঙায় মিছিলের পর মেডিকেল সেমিনার! সাত দফা দাবিতে সম্মেলন

পাইপ বসে, পাইপ ওঠে-জল আসে না! ‘হর ঘর জল’-এর পরও কয়েক কিলোমিটার দূর থেকে জল আনছেন বাদলগিরবাসী

দীর্ঘদিনের দাবি, অবশেষে পাকা রাস্তা! বড়শাকদলে নির্মাণকাজের সূচনা, খুশি এলাকাবাসী

১০৫ বছরে পা মাসান কুড়ার দুর্গাপুজোর! প্রাচীন রীতিতে খুঁটিপুজো, ষষ্ঠী থেকে দশমী জমজমাট আয়োজন

৫০ গাড়ির র‍্যালিতে বাংলার পর্যটনের প্রচার, ৩০০ ট্রান্সপোর্টারকে নিয়ে শিলিগুড়িতে ‘ট্যুরিজম, মোবিলিটি অ্যান্ড রোড সেফটি সামিট’

Leave a Comment