আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শ্রীরামপুরে সভার আগে কালীঘাট থেকে মমতার তোপ, ‘বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না’, নিশানায় বিজেপি-পুলিশ

Published on: September 26, 2026
---Advertisement---

কলকাতা, ২৬ সেপ্টেম্বরঃ ভোটে হারের পর শহরের গণ্ডি পেরিয়ে প্রথম রাজনৈতিক কর্মসূচি। তার কয়েক ঘণ্টা আগেই কালীঘাট থেকে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার শ্রীরামপুরে সভার প্রস্তুতি যখন তুঙ্গে, তখনই বিজেপি এবং পুলিশের বিরুদ্ধে সরব হলেন কালীঘাট তৃণমূলের নেত্রী। তাঁর অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। কার্যত নজরবন্দির পরিস্থিতি তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর এই প্রথম কলকাতার বাইরে কোনও জেলায় প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে মমতা। তার উপর সামনে উপনির্বাচন। দলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তকে ঘিরে টানাপড়েনও চলছে। এই আবহে শ্রীরামপুরের সভাকে ঘিরে স্বাভাবিক ভাবেই বাড়তি রাজনৈতিক কৌতূহল তৈরি হয়েছে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মমতা সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছেন।

শ্রীরামপুরের সভা নিয়েও কম জলঘোলা হয়নি। প্রথমে মাহেশে কর্মসূচির পরিকল্পনা থাকলেও মাঠ ব্যবহার নিয়ে আপত্তি এবং আইনি জটিলতায় সেই পরিকল্পনা পিছিয়ে যায়। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে শ্রীরামপুর কোর্ট ময়দানে সভার অনুমতি মেলে। আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে সভা করতে হবে এবং জমায়েতে সর্বাধিক এক হাজার মানুষ থাকতে পারবেন। জিটি রোডে মিছিলও করা যাবে না।

এই আইনি টানাপড়েনের পর অবশেষে সভা হচ্ছে। আর সভার কয়েক ঘণ্টা আগে কালীঘাট থেকে মমতার অভিযোগ, রাজনৈতিক কর্মসূচি ঠেকাতে বিরোধীদের উপর চাপ তৈরি করা হচ্ছে। তাঁর বক্তব্যে উঠে আসে পুলিশের ভূমিকার প্রসঙ্গও। শুধু সভার অনুমতি নয়, হুগলিতে দলের নেতা কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ নিয়েও সরব হন মমতা। ওই ঘটনাকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান তিনি।

ফলে শনিবারের শ্রীরামপুর সভা শুধু একটি জেলা কর্মসূচি নয়, ভোটের পর মমতার প্রথম বড় রাজনৈতিক বার্তার মঞ্চও। দলের নাম-প্রতীক নিয়ে আইনি লড়াই, উপনির্বাচনের আগে রাজনৈতিক টানাপড়েন এবং বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ সব মিলিয়ে শ্রীরামপুরের মঞ্চ থেকে মমতা কী বার্তা দেন, নজর এখন সেদিকেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘আজাদি’ স্লোগানে সায় মমতার, জ্ঞানেশ ইস্যুতে সিপিএমের হাত ধরার বার্তা! শ্রীরামপুরে বদলের ইঙ্গিত

ভোটের হারের পর প্রথম জেলা সভা, শ্রীরামপুরে মমতার ‘অলআউট’ আক্রমণ-হকার থেকে অন্নপূর্ণা, নিশানায় বিজেপি

‘ভ্যানিশ কুমার মাস্ট গো’, শ্রীরামপুরে মমতার হুঙ্কার, এস আই আর-এ নাম বাদ নিয়ে ফের নিশানায় জ্ঞানেশ

এস আই আর-বিতর্কের মধ্যেই জ্ঞানেশ-সন্ধু-জোশীর বৈঠক, ‘একসঙ্গে’ বার্তা নির্বাচন সদনে! শুনানি নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের

‘হানিমুন নয়, গুন্ডাদের পিরিয়ড’, শ্রীরামপুরের মঞ্চে মমতার তোপ, নিশানায় পুলিশ-বিজেপি থেকে এস আই আর

উত্তরপাড়া এড়িয়ে ডানকুনি হয়ে শ্রীরামপুরে মমতা, কুণালের গাড়িতে হামলার পর এলাকায় কেন্দ্রীয় বাহিনী

Leave a Comment