আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

স্ট্রংরুমের বাইরে থেকে টানা ফেসবুক লাইভ! মমতার নিশানায় ‘গুজরাটি যুবক’

Published on: May 1, 2026
---Advertisement---

কলকাতা, ১ মে: ইভিএমে কারচুপির আশঙ্কাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তার মাধ্যমে প্রার্থীদের স্ট্রংরুম পাহারা দেওয়ার নির্দেশ দেওয়ার পর নিজেই রাত আটটা নাগাদ সেখানে পৌঁছন। বৃষ্টি উপেক্ষা করে তাঁর এই উপস্থিতি রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে স্ট্রংরুমের বাইরে বিজেপি কর্মীদের টানা বিক্ষোভ ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় চার ঘণ্টা পর স্ট্রংরুম থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তিনি অভিযোগ করেন, বিক্ষোভে বিজেপি কর্মীদের সঙ্গে এক ‘গুজরাটি যুবক’ উপস্থিত ছিলেন। একটি ভিডিও দেখিয়ে তিনি বলেন, “গণনাকেন্দ্রের বাইরে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।”

এই প্রসঙ্গে ওই যুবক নিজেই সামনে এসে জানান তাঁর নাম দীপ প্রজাপতি। তাঁর বক্তব্য, “আমি ভারতের নাগরিক, দেশের যে কোনও জায়গায় যাওয়ার অধিকার আমার আছে। পশ্চিমবঙ্গে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পরিস্থিতি দেখে প্রতিবাদ করেছি।” তবে নিজের স্থায়ী ঠিকানা সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি তিনি।

ঘটনার পর শুক্রবার সকাল থেকেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে এলাকা, বাড়ানো হয়েছে পুলিশবাহিনীর সংখ্যাও। স্কুলের বাইরে যান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অন্যদিকে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। স্ট্রংরুম ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশন বিশেষ নজরদারি চালাচ্ছে বলে জানা গিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment