আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জ্ঞানেশ কুমার ইস্যুতে মমতা-বেবি ‘কথা’, বাম-কংগ্রেসের সঙ্গে নতুন সমীকরণ? ভোটচুরির অভিযোগে ফের এক মঞ্চে বিরোধীরা

Published on: September 26, 2026
---Advertisement---

কলকাতা, ২৬ সেপ্টেম্বরঃ রাজনীতির সমীকরণ বদলালে কি পুরনো দূরত্বও কমে? জ্ঞানেশ কুমারকে ঘিরে নির্বাচন কমিশনের বিতর্কে অন্তত তেমনই এক ছবি সামনে আসছে। মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে ফের বিরোধীরা একজোট হওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেই আবহে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ নতুন করে রাজনৈতিক চর্চার জন্ম দিয়েছে। বিরোধী শিবিরের একাধিক সূত্রের দাবি, জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে দু’জনের মধ্যে ফোনে কথা হয়েছে। চিঠি চালাচালিও হয়েছে বলে দাবি।

জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে নতুন করে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়া জোটের দলগুলি। লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই সেই উদ্যোগের কথা প্রকাশ্যে এসেছে। কংগ্রেসের নেতৃত্বে প্রস্তাবটি এগোলেও তৃণমূলও সমর্থন করবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

এই জায়গাতেই নজর কেড়েছে মমতা-বেবি যোগাযোগ। কারণ, বামেদের সঙ্গে মমতার রাজনৈতিক দূরত্ব নতুন নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতার উত্থানের অন্যতম প্রধান অধ্যায়ই ছিল বামফ্রন্ট বিরোধী আন্দোলন। জাতীয় স্তরে বিজেপি-বিরোধী জোটের মঞ্চে মমতা ও বাম নেতৃত্বকে পাশাপাশি দেখা গেলেও, রাজ্যের সমীকরণে সিপিএমকে নিয়ে বরাবরই তাঁর আপত্তি ছিল।

কিন্তু বিধানসভা নির্বাচনের ফলের পর সেই অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভোটে পরাজয়ের পর প্রকাশ্যেই বামেদের বৃহত্তর বিরোধী পরিসরে আসার আহ্বান জানিয়েছিলেন মমতা। তখন সিপিএমের তরফে সেই আহ্বানে সাড়া মেলেনি। এবার নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্ক সেই দূরত্ব কিছুটা কমাচ্ছে কি না, তা নিয়েই প্রশ্ন।

জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের ক্ষোভের প্রেক্ষাপটও বদলেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে নির্বাচন কমিশনের দুই সদস্যের একাধিক আপত্তির কথা প্রকাশ্যে আসার পর বিতর্ক আরও তীব্র হয়েছে। মমতা ইতিমধ্যেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে তাঁর গ্রেফতারি এবং বাংলায় পুরনো ভোটার তালিকা অনুযায়ী পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন।

সূত্রের দাবি, রাহুল গান্ধী, অখিলেশ যাদব-সহ অন্য বিরোধী নেতাদের সঙ্গেও যোগাযোগ করেছেন মমতা। দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে। ফলে জ্ঞানেশ কুমার ইস্যু আপাতত শুধু নির্বাচন কমিশন-বিরোধী আন্দোলন নয়, বিরোধী দলগুলির মধ্যে নতুন সমন্বয়ের পরীক্ষার মঞ্চও হয়ে উঠছে। আর সেই সমীকরণে মমতা-বেবির যোগাযোগই এখন সবচেয়ে বেশি নজরে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘আজাদি’ স্লোগানে সায় মমতার, জ্ঞানেশ ইস্যুতে সিপিএমের হাত ধরার বার্তা! শ্রীরামপুরে বদলের ইঙ্গিত

ভোটের হারের পর প্রথম জেলা সভা, শ্রীরামপুরে মমতার ‘অলআউট’ আক্রমণ-হকার থেকে অন্নপূর্ণা, নিশানায় বিজেপি

‘ভ্যানিশ কুমার মাস্ট গো’, শ্রীরামপুরে মমতার হুঙ্কার, এস আই আর-এ নাম বাদ নিয়ে ফের নিশানায় জ্ঞানেশ

এস আই আর-বিতর্কের মধ্যেই জ্ঞানেশ-সন্ধু-জোশীর বৈঠক, ‘একসঙ্গে’ বার্তা নির্বাচন সদনে! শুনানি নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের

‘হানিমুন নয়, গুন্ডাদের পিরিয়ড’, শ্রীরামপুরের মঞ্চে মমতার তোপ, নিশানায় পুলিশ-বিজেপি থেকে এস আই আর

উত্তরপাড়া এড়িয়ে ডানকুনি হয়ে শ্রীরামপুরে মমতা, কুণালের গাড়িতে হামলার পর এলাকায় কেন্দ্রীয় বাহিনী

Leave a Comment