আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুরভোটের আগে ফের পুলিশে বড় রদবদল, কলকাতা থেকে উত্তরবঙ্গ-২৩ আইপিএসের দায়িত্ব বদল

Published on: September 26, 2026
---Advertisement---

কলকাতা, ২৬ সেপ্টেম্বরঃ পুরভোটের আগে ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল। কলকাতা থেকে উত্তরবঙ্গ একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলে গেলেন ২৩ জন আইপিএস অফিসার। শুক্রবার জারি হয়েছে বদলির নির্দেশিকা। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, ট্রাফিকের যুগ্ম কমিশনার, নিরাপত্তার দায়িত্ব-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অফিসারদের। রাজ্য পুলিশের পাশাপাশি বদলি হয়েছে ডব্লিউপিএস অফিসারদেরও।

নির্দেশিকা অনুযায়ী, কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবন্দ্রপ্রকাশ সিংহকে উত্তরবঙ্গের আইবি-র আইজি করা হয়েছে। এত দিন তিনি লালবাজারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এসটিএফের আইজিপি পদে থাকা সুধীরকুমার নীলকান্তমকে কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি করা হয়েছে।

নিরাপত্তা এবং ট্রাফিক কলকাতা পুলিশের দুই গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও বদল এসেছে। ২০০৯ ব্যাচের আইপিএস সুখেন্দ হীরাকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (নিরাপত্তা) করা হয়েছে। তিনি এত দিন রাজ্য পুলিশের ডিআইজি (নিরাপত্তা) পদে ছিলেন। অন্য দিকে, কলকাতা পুলিশের নতুন যুগ্ম কমিশনার (ট্রাফিক) হচ্ছেন ভোলানাথ পাণ্ডে। তিনি রাজ্য পুলিশের ডিআইজি, আইবি পদে ছিলেন। তাঁর জায়গায় থাকা সূর্যপ্রতাপ যাদবকে ডিআইজি, আইবি করা হয়েছে। বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি পদেও দায়িত্ব বদল হয়েছে। নতুন দায়িত্ব পেয়েছেন কুন্তল বন্দ্যোপাধ্যায়।

শুধু কলকাতাতেই থেমে নেই এই রদবদল। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বদল হয়েছে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে। দার্জিলিঙের অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তভদীপ্তা আচার্যকে আলিপুরদুয়ারের জওঁগার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। সালিমা লামাকে আলিপুরদুয়ার হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে। কালিম্পঙের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন পূর্ণিমা শেরপা। কুণাল বর্ণাবাসকে মালদহের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

কলকাতা পুরসভা নির্বাচন সামনে রেখে প্রশাসনিক স্তরে এই রদবদল স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে। তবে বদলির নির্দেশিকায় অফিসারদের নতুন দায়িত্বের কথাই উল্লেখ করা হয়েছে। আগামী দিনে নতুন দায়িত্বে কলকাতা ও জেলাগুলির পুলিশ প্রশাসনে এর কী প্রভাব পড়ে, এখন নজর সেদিকেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘আজাদি’ স্লোগানে সায় মমতার, জ্ঞানেশ ইস্যুতে সিপিএমের হাত ধরার বার্তা! শ্রীরামপুরে বদলের ইঙ্গিত

ভোটের হারের পর প্রথম জেলা সভা, শ্রীরামপুরে মমতার ‘অলআউট’ আক্রমণ-হকার থেকে অন্নপূর্ণা, নিশানায় বিজেপি

‘ভ্যানিশ কুমার মাস্ট গো’, শ্রীরামপুরে মমতার হুঙ্কার, এস আই আর-এ নাম বাদ নিয়ে ফের নিশানায় জ্ঞানেশ

এস আই আর-বিতর্কের মধ্যেই জ্ঞানেশ-সন্ধু-জোশীর বৈঠক, ‘একসঙ্গে’ বার্তা নির্বাচন সদনে! শুনানি নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের

‘হানিমুন নয়, গুন্ডাদের পিরিয়ড’, শ্রীরামপুরের মঞ্চে মমতার তোপ, নিশানায় পুলিশ-বিজেপি থেকে এস আই আর

উত্তরপাড়া এড়িয়ে ডানকুনি হয়ে শ্রীরামপুরে মমতা, কুণালের গাড়িতে হামলার পর এলাকায় কেন্দ্রীয় বাহিনী

Leave a Comment