আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুর-নিয়োগ মামলায় ইডির মুখোমুখি মদন,‘সব নথি এনেছি, তদন্তে পূর্ণ সহযোগিতা করব’

Published on: July 29, 2026
---Advertisement---

কলকাতা, ২৯ জুলাইঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির মুখোমুখি কামারহাটির বিধায়ক মদন মিত্র। স্ত্রী ও দুই পুত্রের জিজ্ঞাসাবাদের পর বুধবার সিজিও কমপ্লেক্সে হাজির হলেন তিনি। ইডি দফতরে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর দাবি, “তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব। যা নথি আনতে বলা হয়েছে, সব এনেছি। আমি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নই। ইডি যাকে মনে করবে, ডাকতেই পারে।”

বুধবার বেলা প্রায় ১১টা নাগাদ কলকাতার বাড়ি থেকে বেরিয়ে সোজা সিজিও কমপ্লেক্সে পৌঁছন মদন। পরনে ছিল সাদা পাজামা-পাঞ্জাবি, চোখে সানগ্লাস। তাঁকে ঘিরে সকাল থেকেই ইডি দফতরে ছিল কড়া নিরাপত্তা।

এর আগে গত সপ্তাহে মদনের দুই ছেলে স্বরূপ ও শুভরূপ মিত্রকে টানা জিজ্ঞাসাবাদ করে ইডি। পরে হাজিরা দেন তাঁর স্ত্রী অর্চনা মিত্রও। তদন্তকারী সংস্থার দাবি, টিটাগড় পুরসভায় নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের সূত্র ধরেই মদন মিত্র এবং তাঁর পরিবারের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। সেই তদন্তের অংশ হিসেবেই একের পর এক তলব করা হয়েছে পরিবারের সদস্যদের।

ইডি সূত্রে খবর, টিটাগড় পুরসভায় অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে তদন্ত চলাকালীন বেশ কিছু আর্থিক নথি এবং ব্যাঙ্ক লেনদেনের তথ্য সামনে এসেছে। সেই সূত্রেই কামারহাটির বিধায়কের একাধিক ঠিকানায় আগে তল্লাশিও চালানো হয়েছিল। বুধবারও নিয়োগ প্রক্রিয়ায় কোনও অবৈধ আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা নিয়ে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের।

তদন্তে কী তথ্য সামনে আসে এবং মদন মিত্রের বক্তব্যের সঙ্গে তদন্তকারীদের হাতে থাকা নথির কতটা মিল পাওয়া যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহল ও তদন্তকারী সংস্থার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment