মাথাভাঙা, ৩ ফেব্রুয়ারিঃ গরুপাচারের অভিযোগে বাংলাদেশি সন্দেহে ছয়জনকে আটক করল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে মাথাভাঙ্গা ১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের জুগিরডাঙা এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয়।
অভিযোগ, তারা গরুপাচারের সঙ্গে যুক্ত।এরপর স্থানীয় বাসিন্দারা ওই ছয়জনকে মারধর করে আটকে রেখে ছয়জনকে মাথাভাঙ্গা থানার পুলিশের হাতে তুলে দেয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ ও বিএসএফ।পরে আটক ব্যক্তিদের উদ্ধার করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করায়।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার, আই,সি হেমন্ত শর্মা সহ বি,এস,এফ এর আধিকারিকরা।পুলিশ সূত্রে জানা যায় ছয় জনই বাংলাদেশের নাগরিক পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





