জলপাইগুড়ি, ১৮ ডিসেম্বর : ফের এক শিশুকে তুলে নিয়ে গেল চিতাবাঘ।কলাবাড়ি চা বাগানের ঘটনা।পরিবারের দাবি, বুধবার রাতেই ১০ বছরের ওই শিশুকে বাড়ির বারান্দা থেকে তুলে নিয়ে যায় একটি চিতাবাঘ।ওই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।
পরিবার সূত্রে জানা যায় বুধবার রাতে কলাবাড়ি বাত্লাইন এলাকায় বয়স ১০ এর এক শিশু বাড়ির বারান্দায় বসে ছিল।সেই সময় হঠাৎ একটি চিতাবাঘ বয়স দশের পত্রিকা উরাওকে তুলে চা বাগানের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় হঠাৎই নজরে পড়ে এলাকার বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দাদের চিৎকার চেঁচামেচিতে সেই চিতা বাঘটি পত্রিকা উরাওকে ছেড়ে দেয়।এদিকে ঘটনায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।আহত পত্রিকা উড়াও কে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দাদের সাহায্যে প্রথমে বানারহাট সুস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিতসার করা হয়।পরে পত্রিকা কে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমান সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।তবে বারবার চিতা বাঘের হানায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে কলাবাড়ি এলাকায় পাশাপাশি বনদপ্তর এর তরফ থেকে চা বাগান এলেকাগুলোতে একাধিক খাচা বসানো হয়েছে চিতাবাঘ ধরার জন্য।





