আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশের টিম,মনিটর নিয়ে গেল পুলিশ, তবে কি গ্রেপ্তার হচ্ছে অভিষেক

Published on: May 25, 2026
---Advertisement---

কলকাতা, ২৫ মেঃ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-র বাড়ির বেআইনি নির্মাণ ঘিরে বিতর্ক আরও জোরালো হল। কলকাতা পুরসভার দেওয়া নোটিস অনুযায়ী সোমবার ছিল জবাব দেওয়ার শেষ দিন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে আরও ১০ দিনের সময়সীমা বাড়িয়ে দিল কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন।

সূত্রের খবর, বেআইনি নির্মাণ সংক্রান্ত নোটিসের জবাব দেওয়ার জন্য সময় চেয়ে আগেই পুরসভাকে চিঠি দিয়েছিলেন অভিষেক। সেই আবেদনের ভিত্তিতেই এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত সোমবার কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডে অবস্থিত তাঁর দুটি ঠিকানায় নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। বাড়তি নির্মাণের ক্ষেত্রে পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল কিনা, তা জানতে চাওয়া হয়েছিল নোটিসে। পাশাপাশি শান্তিনিকেতনের বেআইনি অংশ ভাঙার নির্দেশও দেওয়া হয়েছিল।

এর মধ্যেই সোমবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’ বাড়িতে পৌঁছয় কলকাতা পুলিশের একটি দল। একটি কালো গাড়িতে করে আসা দুই আধিকারিক কিছুক্ষণ বাড়ির ভিতরে থাকার পর বেরিয়ে যান। বেরোনোর সময় তাঁদের হাতে একটি মনিটর দেখা যায়। সেই দৃশ্য ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা।

যদিও সাংবাদিকদের প্রশ্নের মুখে কোনও মন্তব্য করেননি পুলিশ আধিকারিকরা। তবে সূত্রের খবর, নিরাপত্তাজনিত কারণেই বাড়ি সংলগ্ন এলাকায় বসানো সিসিটিভি ও মনিটর নিয়ে আলোচনা চলছে কলকাতা পুলিশের নিরাপত্তা দপ্তরে। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার স্বার্থে আগে থেকেই ওই এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা ও মনিটর বসানো ছিল।

অন্যদিকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত কোনও তদন্তের সূত্রেই কি এই তৎপরতা, নাকি শুধুই নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাসের অংশ হিসেবে পুলিশ সেখানে গিয়েছিল।

পুরসভার নোটিস, বেআইনি নির্মাণ বিতর্ক এবং পুলিশের এই আকস্মিক উপস্থিতিকে কেন্দ্র করে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment