আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গোসাইরহাট বাজারে প্রশাসনের কড়া নজর, দাম-গুণমান খতিয়ে যৌথ অভিযান

Published on: August 2, 2026
---Advertisement---

শীতলকুচি, ২ আগস্টঃ বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া দাম ও অনিয়মের অভিযোগের মাঝেই রবিবার সকালে কোচবিহারের শীতলকুচি ব্লকের গোসাইরহাট বাজারে যৌথ অভিযান চালাল ব্লক প্রশাসন ও শীতলকুচি থানা। কাঁচা সবজি থেকে মাছ, মাংস, মুদিখানার সামগ্রী প্রতিটি ক্ষেত্রেই দাম, গুণমান এবং বিক্রির নিয়ম মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন আধিকারিকেরা।

অভিযান চলাকালীন একাধিক দোকানে গিয়ে পণ্যের মূল্যতালিকা মিলিয়ে দেখা হয়। ন্যায্যমূল্যের তুলনায় অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, মেয়াদোত্তীর্ণ বা এক্সপায়ার পণ্য বিক্রি করা হচ্ছে কি না, সে বিষয়েও কড়া নজর রাখা হয়। শুধু ব্যবসায়ীদের সঙ্গেই নয়, বাজারে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন প্রশাসনিক আধিকারিকরা। তাঁদের কাছ থেকে বাজারের পরিস্থিতি, মূল্যবৃদ্ধি এবং অন্যান্য সমস্যার কথা শোনেন।

এ দিনের অভিযানে উপস্থিত ছিলেন শীতলকুচি থানার ওসি অভিষেক লামা, শীতলকুচির জয়েন্ট বিডিও-সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক। প্রশাসনের দাবি, সরকারি নির্দেশ মেনেই বাজারে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে, যাতে কোনও ব্যবসায়ী অযৌক্তিকভাবে দাম বাড়াতে না পারেন এবং ভোক্তারা নিরাপদ ও মানসম্মত পণ্য পান।

অভিযানকে স্বাগত জানিয়েছেন বাজারে আসা বহু ক্রেতা। তাঁদের মতে, নিয়মিত এ ধরনের তদারকি হলে বাজারে স্বচ্ছতা বাড়বে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য অনেকটাই কমবে। অন্যদিকে ব্যবসায়ীদেরও নিয়ম মেনে ব্যবসা করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, গোসাইরহাটেই নয়, ব্লকের অন্যান্য বাজারেও পর্যায়ক্রমে এমন অভিযান চালানো হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং বাজারে স্বচ্ছ পরিবেশ বজায় রাখতেই ভবিষ্যতেও এই নজরদারি অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment