আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মোদিকে ঝালমুড়ি খাওয়ানোর পর খুনের হুমকি, আতঙ্কে ঝাড়গ্রামের দোকানি

Published on: May 22, 2026
---Advertisement---

ঝাড়গ্রাম, ২২ মেঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে ঝালমুড়ি খাওয়ানোর পর এবার খুনের হুমকি পেলেন ঝাড়গ্রামের এক দোকানি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, পাকিস্তান ও বাংলাদেশ থেকে মোবাইলে মেসেজ, হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কলের মাধ্যমে তাঁকে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে, ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ মোড় এলাকার বাসিন্দা বিক্রমকুমার সাউয়ের একটি ঝালমুড়ির দোকান রয়েছে। গত ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রচারে ঝাড়গ্রামে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভা শেষে কনভয় যাওয়ার পথে আচমকাই গাড়ি থেকে নেমে বিক্রমের দোকানে যান প্রধানমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে ঝালমুড়ি খান তিনি। প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে আপ্লুত হয়ে পড়েছিলেন বিক্রম। সেই ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং ব্যাপক সাড়া ফেলে।

এরপর থেকেই বিক্রমকুমার সাউয়ের মোবাইলে একাধিক হুমকির বার্তা আসতে শুরু করে বলে অভিযোগ। কখনও হোয়াটসঅ্যাপে, কখনও ভিডিও কলে অস্ত্র দেখিয়ে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি। অভিযোগ, বেশ কয়েকটি আন্তর্জাতিক নম্বর থেকেও ফোন এসেছে। বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশ থেকে হুমকি এসেছে বলেই জানিয়েছেন তিনি।

এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন বিক্রম ও তাঁর পরিবার। নিরাপত্তার আশঙ্কায় তিনি দোকান বন্ধ করে আত্মগোপন করেছেন বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই হুমকি দেওয়া নম্বরগুলি খতিয়ে দেখা শুরু করেছে। সাইবার বিশেষজ্ঞরাও তদন্তে নেমেছেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। রাজনৈতিক কারণেই কি এই হুমকি, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাই উড়িয়ে দিতে নারাজ পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment