আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সার্কিট বেঞ্চ ভবন উদ্বোধন ঘিরে খুশির আমেজ, নিরাপত্তা বলয়ে জলপাইগুড়ি

Published on: January 17, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ১৭ জানুয়ারি : কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ভবন উদ্বোধন ঘিরে খুশির আমেজ জলপাইগুড়ি শহরসহ গোটা উত্তরবঙ্গ জুড়ে।আজ দুপুর নাগাদ সার্কিট বেঞ্চ চত্বরে এসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর মধ্যে দেখা যায় উৎসাহ ও আনন্দ।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সফর এবং সার্কিট বেঞ্চের উদ্বোধন উপলক্ষে জলপাইগুড়ি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সার্কিট বেঞ্চ চত্বরকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে একাধিক দূরপাল্লার গাড়ির তল্লাশি ও নজরদারি।

উল্লেখ্য, জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ চালু হওয়ায় উত্তরবঙ্গের সাধারণ মানুষ ও আইনজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment