আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শুধু নিয়ম নয়,চাই জনমতও!পথ নিরাপত্তা সপ্তাহে কোচবিহারে সচেতনতার বার্তা,উদ্বোধন বিশেষ ট্রাফিক ট্যাবলো

Published on: August 4, 2026
---Advertisement---

কোচবিহার, ৪ আগস্টঃ পথ নিরাপত্তা শুধু পুলিশের দায়িত্ব নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ। সেই বার্তা পৌঁছে দিতে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করল কোচবিহার সদর ট্রাফিক পুলিশ। সুনীতি একাডেমিতে সচেতনতামূলক অনুষ্ঠানের পাশাপাশি কোতোয়ালি থানায় উদ্বোধন করা হল একটি বিশেষ ট্রাফিক ট্যাবলো গাড়ির।

সদর ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সুনীতি একাডেমির ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ট্রাফিক নিয়ম মেনে চলা, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতা এবং নিরাপদ যাতায়াতের বিভিন্ন দিক নিয়ে পড়ুয়াদের সচেতন করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং পথ নিরাপত্তা সম্পর্কে নানা বার্তা তুলে ধরে।

অন্যদিকে, কোচবিহার কোতোয়ালি থানায় উদ্বোধন করা হয় বিশেষ একটি ট্রাফিক ট্যাবলো গাড়ির। এই ট্যাবলোর মাধ্যমে সাধারণ মানুষ ট্রাফিক সংক্রান্ত সমস্যা, অভিযোগ কিংবা পরামর্শ লিখিতভাবে জানাতে পারবেন। প্রশাসনের আশা, মানুষের মতামত সরাসরি সংগ্রহের মাধ্যমে শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি (ট্রাফিক) বিক্রম প্রসাদ, কোতোয়ালি থানার আইসি সুকুমার ঘোষ, সদর ট্রাফিক ওসি সুরেশ দাস-সহ ট্রাফিক পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তাঁরা পথ নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতার গুরুত্বের উপর বিশেষ জোর দেন।

ট্রাফিক পুলিশের দাবি, শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের মতামতকে গুরুত্ব দেওয়ার মাধ্যমেই নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment