খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ জানুয়ারিঃ আজ কোন রাশিতে কী ইঙ্গিত”, “আজকের রাশিফল: কর্মে সাফল্য নাকি প্রেম? জানুন আপনার ভাগ্য”,
বৃষ রাশি: বন্ধুর জন্য ব্যবসায় যোগাযোগের উন্নতি হবে। যাঁকে দরকার সেই লোকের সঙ্গে দেখা হবে।নতুন বিবাহিতেরা সন্তান আগমনের সুসংবাদ পেতে পারেন। ঘরে একটু অশান্তি বৃদ্ধি পাবে। ব্যক্তিগত বিষয়গুলো খুব একটা সুবিধা পাবে না। প্রতিযোগিতাতে সাফল্য পাবেন, তবে খুব পরিশ্রম করতে হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রতিবেশীর থেকে সাবধান।
সম্পদঃ বাড়িতে কোনও বিষয়ে অর্থব্যয়।পরিবারঃ পারিবারিক শান্তি ভঙ্গ হবে। সম্পর্কঃ কাউকে কিছু না বলাই ভাল হবে। পেশাঃ কর্মে বিপাক দেখা দেবে। শুভ সংখ্যাঃ ৫৩। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ সাদা প্রবাল। শুভ রঙঃ সাদা।
মীন রাশিঃ সকাল থেকে কাজে গতি বজায় থাকবে। ব্যবসায় যোগাযোগের উপর জোর দেওয়া হবে।সমাজের কোনও ব্যবস্থাপনামূলক কাজে জড়িত থাকবেন। ব্যবসায় আয়-ব্যয় ভারসাম্য বজায় থাকবে। সংসারে সুখ ও সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য ভাইয়ে ভাইয়ে হিংসা জন্মাতে পারে। ব্যবসায় সকালের পরিকল্পনা অনুসরণে সফল হবেন। পৈতৃক সম্পত্তির সমস্যা সমাধানের সম্ভাবনা।
সম্পদঃ অর্থের উন্নতি সে রকম দেখা যাচ্ছে না।পরিবারঃ পরিবারের কেউ আপনাকে খুব সহযোগিতা করবে। সম্পর্কঃ প্রেমের সম্পর্কের দিকটা একটু সামলে চলবেন। পেশাঃ কর্মে নিজের পরিশ্রম বৃদ্ধি করলে উন্নতি। শুভ সংখ্যাঃ ৯৪। শুভ দিকঃ উত্তর-পশ্চিম। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।
ধনু রাশিঃ বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে থাকবেন। ছাত্রদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে।প্রশাসনিক কাজে সুনাম বাড়বে। ঋণশোধের ধারাবাহিকতা বজায় রাখুন। ব্যবসার প্রতিযোগিতাতে দ্রুত এগিয়ে যাবেন। গুরুত্বপূর্ণ কাজ দিনের শেষের দিকে করুন। অনেক দিন বাদে কর্মক্ষেত্রে কোনও সুযোগ পেতে পারেন। দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে।
সম্পদঃ বন্ধুর জন্য অর্থ সঞ্চয় হবে। পরিবারঃ পরিবারে ঝামেলা হতে পারে। সম্পর্কঃ বোনের সঙ্গে মনোমালিন্য হতে পারে। পেশাঃ ব্যবসায় কোনও অসুবিধা হতে পারে। শুভ সংখ্যাঃ ৫১। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।
কুম্ভ রাশিঃ সকাল থেকে বাড়িতে সুখ থাকবে। স্ত্রী মনের কথা শুনবেন।আপনার প্রিয় খাবার খেতে পারবেন। গুরুজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আপনার ব্যবহারে সবাই খুশি এবং মুগ্ধ হবেন। বাড়িল নির্মাণের জন্য ভাইয়ে ভাইয়ে আলোচনা সফল হবে। স্ত্রীর স্বাস্থ্যসমস্যায় মনোযোগ দিতে হবে। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। বিনা দ্বিধায় কাজ করবেন।
সম্পদঃ বেশ কিছু অর্থব্যয় হতে পারে। পরিবারঃ একই কথা বলায় অশান্তি। সম্পর্কঃ বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে। পেশাঃ দীর্ঘ দিনের আটকে থাকা কাজ উদ্ধার। শুভ সংখ্যাঃ ৪৯। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।
সিংহ রাশিঃ মা-বাবার শরীরের যত্ন নিন। কাউকে কোনও গোপন কথা বললে বিপদ বাড়তে পারে।কর্মস্থানে কোনও প্রস্তাব আপনি সবাইকে বোঝাতে পারবেন না। দূরে ব্যবসার বিষয়গুলো ভাল চলবে। ব্যবসায় ক্রেতার উপর জোর দেওয়া হবে। কোনও কাজের জন্য প্রিয়জন খুশি হবেন না। আত্মীয়দের সঙ্গে দেখা হবে। খরচ বাড়তে পারে।
সম্পদঃ অর্থবৃদ্ধির চাহিদায় পরিশ্রম বৃদ্ধি পাবে। পরিবারঃ পারিবারিক ভ্রমণে মনে আনন্দ। সম্পর্কঃ প্রেমের সম্পর্কে একটু ঝামেলা হতে পারে। পেশাঃ ব্যবসায় বিশেষ লাভ থাকবে। শুভ সংখ্যাঃ ১৫। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ চুনি। শুভ রঙঃ কমলা।
মেষ রাশিঃ পরিবারে সুখ থাকবে।গুরুজনদের কথায় একটু গুরুত্ব দিতে হবে।কেনাকাটায় আকর্ষণীয় ছাড় পাবেন। অনেক দিন বাদে প্রেমের সম্পর্কে উন্নতি হবে। ব্যবসায় সাহসী থাকবেন। বাড়িতে সবাইকে সঙ্গে নিয়ে ভ্রমণে যেতে পারেন। বাড়িতে পুরনো অতিথিরা আসবেন। অনেক দিনের পুরনো কাজগুলো এগিয়ে নিয়ে যান। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে হতে পারে।
সম্পদঃ সঞ্চয়ের জন্য দিনটা বেশ ভাল। পরিবারঃ পারিবারিক দিকে কোনও সমস্যা থাকবে না। সম্পর্কঃ স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য। পেশাঃ উপার্জন দ্বিগুণ হতে পারে। শুভ সংখ্যাঃ ৬২। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।
কর্কট রাশিঃ স্ত্রীর সঙ্গে বোঝাপড়া বাড়বে। শেয়ারে অনেক দিন বাদে লাভ বাড়বে।সন্তানের বিষয়ে আগ্রহ থাকবে। নতুন কোনও কাজে বুদ্ধির জন্য সুনাম বাড়বে। বাণিজ্যিক লাভ বাড়বে। অফিসে কর্মচারী সব কাজ সুন্দর ভাবে সামলে নেবেন। কোনও কাগজপত্র সই করার সময় ভাল করে দেখে নিন। প্রেম, বন্ধুত্বের স্থান খুব ভাল নয়।
সম্পদঃ বিভিন্ন দিক থেকে অর্থ আসবে।পরিবারঃ পারিবারিক বিষাদ ভাব থাকবে। সম্পর্কঃ ভাইবোনদের ব্যবহারে মানসিক শান্তি।পেশাঃ ব্যবসায় অবনতি দেখা যাবে। শুভ সংখ্যাঃ ১৪। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পীত মুক্তা। শুভ রঙঃ সাদা।
কন্যা রাশিঃ বাড়িতে সকলের সঙ্গে সম্পর্ক অনুকূল থাকবে। আপনার প্রেমিকার মিষ্টি ব্যবহারে সবাই মুগ্ধ হয়ে বিয়ের জন্য মত দিতে পারেন। ব্যবসার দিকে মনোযোগ থাকবে। রাস্তায় কোনও দামি জিনিস কুড়িয়ে পেতে পারেন, সাবধানে হাত দেবেন। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। নতুন কোনও ব্যবসা থাকলে তার প্রতি আকর্ষণ বাড়বে। ব্যবসায় উৎসাহ ও মনোবল বজায় থাকবে।
সম্পদঃ আর্থিক দিক খুব ভালই থাকবে।পরিবারঃ পরিবারের দিকটা খুব ভাল থাকবে না। সম্পর্কঃ প্রেমের সম্পর্কে উন্নতি দেখা যাচ্ছে।পেশাঃ সরকারি কর্মে উন্নতি। শুভ সংখ্যাঃ ৩২। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।
মকর রাশিঃ সহকর্মীরা সহযোগিতা করবেন। কর্মক্ষেত্রে আয় ভাল হবে। চাকরির প্রচেষ্টায় শুভ ফল। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমাধান আটকে যেতে পারে। সবাই আপনার দ্বারা প্রভাবিত হবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব ভাল দিন। প্রিয়জনের সঙ্গে দেখা হওয়ার জন্য আনন্দের সীমা থাকবে না। সব কাজে গুরুজনের সমর্থন বাড়বে।
সম্পদঃ শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন।পরিবারঃ পরিবারে অশান্তি থাকলেও মিটে যাবে। সম্পর্কঃ পরিবারের বাইরের লোকের সঙ্গে সম্পর্কে বেশি মনোযোগের কারণে বাড়িতে অশান্তি। পরিবারের বাইরের লোকের সঙ্গে সম্পর্কে বেশি মনোযোগের কারণে বাড়িতে অশান্তি। পেশাঃ চাকরিজীবীদের সময় খুব ভাল দেখা যাচ্ছে।শুভ সংখ্যাঃ ৭১। শুভ দিকঃ অগ্নিকোণ। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।
মিথুন রাশিঃ ব্যবসায় প্রত্যাশার চেয়ে ভাল ফল পাবেন। পূজাপাঠের কাজের সঙ্গে যুক্ত থাকলে আনন্দ বাড়বে।অফিসে বসের সঙ্গে যোগাযোগের সুবিধা কাজে লাগান। অর্থনৈতিক দিকটা খুব ভাল থাকবে। সমাজের কোনও স্থান থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাব পেতে পারেন।
সম্পদঃ আর্থিক দিকটা মনের মতো থাকবে। পরিবারঃ পারিবারিক অশান্তি যদি থাকে, তা মিটে যাবে। সম্পর্কঃ কেউ আপনাকে দুঃখ দেবে। পেশাঃ উপার্জনের বহু পথ খুলতে পারে।শুভ সংখ্যাঃ ৯৩। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।
বৃশ্চিক রাশিঃ ক্ষমতায় থাকা কোনও ব্যক্তির সমর্থন পাবেন। বাড়িতে অনেক দিনের পড়ে থাকা বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবেন।প্রেমের ক্ষেত্রে খুব ভাল অনুভূতি থাকবে। বেকারদের ছোটখাটো কোনও কাজের সুযোগ আসবে। বাড়ির সকলকে নিয়ে বেড়াতে যেতে পারেন। ব্যবসায় অর্থ আসবে খুব ভাল, তবে সেটির সদ্ব্যবহার করুন। সন্তানের ব্যপারে চিন্তা বাড়তে পারে।
সম্পদঃ খরচ নিয়ন্ত্রণে না রাখতে পারলে ভোগান্তি।পরিবারঃ স্ত্রীর সঙ্গে বিবাদ সৃষ্টি হলে, কথা বুঝে বলুন। সম্পর্কঃ সন্তানদের জন্য মনে বিশেষ আনন্দের উদয়। পেশাঃ পেশার দিকটা বেশ ভাল দেখা যাচ্ছে। শুভ সংখ্যাঃ ২৯। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।
তুলা রাশিঃ কর্মে চেষ্টা জোরদার হবে। তার জন্য সুফলও পাবেন।শেয়ারে প্রত্যাশার চেয়ে ভাল ফল পাওয়ার যোগ রয়েছে।সরকারি চাকরিজীবীদের পদমর্যাদা বৃদ্ধি পাবে। ভাইয়ে ভাইয়ে পৈতৃক বিষয় নিয়ে কোনও আলোচনা হতে পারে। বাড়ির কোনও পরিকল্পনায় স্ত্রীর সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে সহজতা বাড়বে। কর্মজীবন ও ব্যবসায় অর্থ লাভের সম্ভাবনা।
সম্পদঃ জমানো সম্পদের থেকে কিছু খরচ হবে না।পরিবারঃ পরিবারের কেউ অপমান করতে পারে। সম্পর্কঃ কাউকে প্রেমের প্রস্তাব দেবেন না। পেশাঃ জীবিকায় সতর্ক থাকতে পারলে উন্নতি। শুভ সংখ্যাঃ ৬৩। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ সাদা প্রবাল। শুভ রঙঃ সাদা।





