আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে অ/গ্নিকাণ্ডে কি রহস্যময় ব্যক্তি দায়ী? ভাইরাল ভিডিও ঘিরে হৈচৈ

Published on: February 11, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ১১ ফেব্রুয়ারি : ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে গত রবিবার গভীর রাতের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে এক চাঞ্চল্যকর আলোচনা শুরু হয়েছে। একটি ভাইরাল ভিডিও ঘিরে ওই আলোচনা।ভাইরাল  ভিডিও সঠিক কিনা সে বিষয়ে অবশ্য আমরা যদিও নিশ্চিত নই। তবে ঘটনা সত্যি হলে তা কিন্ত হতে পারে বড় ক্লু।

কিছুদিন আগে আগুনে ১০টিরও বেশি দোকান পুড়ে ছাই গিয়েছিল। ওই ঘটনায় এবার সামনে এসেছে একটি সিসিটিভি ফুটেজ। যা  সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।রবিবার  রাতে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে ভয়াবহ আগুন লাগে, যার ফলে অন্তত ১০-১৫টি দোকান ভস্মীভূত হয়।ঘটনার পর থেকেই স্থানীয় ব্যবসায়ীরা এটি নাশকতামূলক কাজ নাকি শর্ট সার্কিট, তা নিয়ে দ্বন্দ্বে ছিলেন।

মার্কেটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর একটি ভিডিও সামনে এসেছে বলে অনেকের দাবি।ভাইরাল ভিডিও তে দেখা গিয়েছে, যেখানে রহস্যজনকভাবে মুখ ঢাকা এক ব্যক্তিকে আগুন লাগাতে,এমনই দাবি করছেন অনেকে।এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত হলেই পরিষ্কার হয়ে যাবে এই ভাইরাল ভিডিও সত্যি কিনা, সেই অপেক্ষায় এলাকাবাসী।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment