আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

উচ্চ মাধ্যমিক চলাকালীন কোচবিহারে শিল্প ধর্মঘট, বন্ধ এলআইসি ও ব্যাংক পরিষেবা

Published on: February 12, 2026
---Advertisement---

খবরিয়া নিউজ ডেস্ক ১৪ ফেব্রুয়ারিঃ সারা ভারতবর্ষে ডাকা সাধারণ ধর্মঘটের প্রেক্ষিতে কোচবিহার জেলাতেও পালিত হচ্ছে শিল্প ধর্মঘট।তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ সাধারণ ধর্মঘটের পরিবর্তে শিল্প ধর্মঘটের পথ নেওয়া হয়েছে। এর জেরে জেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দফতরের পরিষেবায় আংশিক প্রভাব পড়েছে।

বুধবার সকাল থেকে কোচবিহার শহরের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মীদের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। কোচবিহারের এলআইসি অফিস দিনভর বন্ধ রয়েছে।একই ছবি দেখা গেছে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকেও।অধিকাংশ শাখার শাটার নামানো ছিল, ফলে গ্রাহক পরিষেবা কার্যত বন্ধ হয়ে পড়ে।দূরদূরান্ত থেকে আসা বহু গ্রাহক ব্যাংকের সামনে এসে ফিরে যান।

যদিও ব্যাংকের সামনে কর্মীদের একটি অংশকে জড়ো হয়ে থাকতে দেখা গেছে।তাঁদের দাবি, বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা এই ধর্মঘটের প্রতি সমর্থন জানাতেই তাঁরা কর্মবিরতিতে সামিল হয়েছেন।তবে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।

কোচবিহার শহরের সাগরদিঘির পারে অবস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান শাখার সামনে সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল।আইনশৃঙ্খলা রক্ষা এবং সম্ভাব্য অশান্তি এড়াতে সতর্ক অবস্থানে ছিলেন পুলিশকর্মীরা। ব্যাংকের গেটের সামনে থাকা পতাকা ও ফ্ল্যাগ সরিয়ে ফেলা হলেও কর্মীরা ভিতরে প্রবেশ করেননি। ফলে ওই শাখাতেও পরিষেবা শুরু করা সম্ভব হয়নি।

ধর্মঘটের প্রভাব আংশিক হলেও সাধারণ মানুষের দৈনন্দিন কাজে কিছুটা অসুবিধা তৈরি হয়েছে।বিশেষ করে ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকায় লেনদেন, জমা-তোলা সহ বিভিন্ন জরুরি কাজ ব্যাহত হয়েছে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে বলে জানা গেছে।

সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও প্রশাসন সতর্ক নজরদারি চালাচ্ছে। দিনের শেষে পরিষেবা কতটা স্বাভাবিক হয়, সেদিকেই নজর রয়েছে সাধারণ মানুষের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment