আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘২৪ ঘণ্টা সময় দিলাম’, ল্যান্সডাউন মার্কেটে হকারদের কড়া বার্তা অগ্নিমিত্রার

Published on: August 16, 2026
---Advertisement---

কলকাতা, ১৬ আগস্টঃ ফুটপাত দখল করে ব্যবসা? আর নয়। ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে ল্যান্সডাউন মার্কেটের হকার ও ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার সকালে আচমকাই দক্ষিণ কলকাতার ওই বাজারে হাজির হন তিনি। সঙ্গে ছিলেন ভবানীপুর থানার পুলিশ এবং কলকাতা পুরসভার আধিকারিকেরা।

বাজারে ঢুকেই একের পর এক দোকান ঘুরে দেখেন মন্ত্রী। ফুটপাতের উপর পসরা, বেআইনি ভাবে রাখা মালপত্র, রাস্তার উপর ব্যবসা সবই খতিয়ে দেখেন তিনি। এর পরেই ব্যবসায়ীদের উদ্দেশে সময় বেঁধে দেন অগ্নিমিত্রা। বলেন, ‘‘২৪ ঘণ্টা সময় দিলাম। কাল সাড়ে ১০টার মধ্যে পুরো ফুটপাত খালি চাই। না হলে থানা থেকে ছোট হাতি এনে সমস্ত জিনিসপত্র তুলে থানায় নিয়ে যাওয়া হবে।’’

মন্ত্রী স্পষ্ট করে দেন, ফুটপাত কোনও ব্যবসায়ীর ব্যক্তিগত জায়গা নয়। তাঁর কথায়, ‘‘ফুটপাতটা তোমার নয়, ফুটপাতটা পাবলিকের। ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে।’’ রাস্তার উপরেও কোনও রকম পসরা বসানো যাবে না বলে জানিয়ে দেন তিনি।

বাজারে দোকানগুলির উপরে ত্রিপলের ছাউনি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অগ্নিমিত্রা। তাঁর আশঙ্কা, এভাবে দোকান ঘিরে রাখলে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। প্রয়োজনে টেবিল ও ছাতার ব্যবস্থা করে দেওয়ার কথাও জানান তিনি।

ল্যান্সডাউন মার্কেটের আশপাশে বেআইনি পার্কিং নিয়েও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তবে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ পেরিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সে দিকেই নজর দক্ষিণ কলকাতার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment