আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কেন্দ্রীয় নিরাপত্তা পেতে স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন করতে হবে হুমায়ুন কবীরকে, নির্দেশ হাই কোর্টের

Published on: January 19, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৯ জানুয়ারিঃ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলার শুনানি শেষে জানানো হয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আবেদন জানাতে হবে হুমায়ুন কবীরকে। পাশাপাশি আদালত স্পষ্ট করে দিয়েছে, কেন্দ্র জেড বা ওয়াই—যে ক্যাটেগরিরই নিরাপত্তা মঞ্জুর করুক না কেন, তার সম্পূর্ণ খরচ বিধায়ককেই বহন করতে হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল কংগ্রেস ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করে। সাসপেনশনের পর থেকেই তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেন। এর মধ্যেই তাঁর নিরাপত্তায় থাকা রাজ্য পুলিশের এক কর্মীর সঙ্গে বিধায়ক-পুত্রের বচসার ঘটনাও প্রকাশ্যে আসে। পাশাপাশি গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে তাঁকে। এই পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন হুমায়ুন কবীর।

এই মামলায় এর আগে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব তলব করেছিল হাই কোর্ট। সোমবার ফের মামলার শুনানি হয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। শুনানিতে বিধায়কের আইনজীবী দাবি করেন, একজন জনপ্রতিনিধি হিসেবে যে নিরাপত্তা হুমায়ুন কবীর বর্তমানে পাচ্ছেন, তা পর্যাপ্ত নয়। তাঁর বিরুদ্ধে হুমকির মাত্রা বিবেচনা করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রয়োজন বলেও সওয়াল করা হয়।

দীর্ঘ শুনানি শেষে আদালত জানায়, কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে সেই সিদ্ধান্ত কার্যকর করতে চাইলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে বিধায়ককে। আদালতের এই নির্দেশকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment